News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সুকল ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই ছাপানো নিয়ে বড় ধরনের ঘোটালার অভিযোগ তুলল প্রেস মালিকরা
Image

রাজ্যের সুকল ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই ছাপানো নিয়ে বড় ধরনের ঘোটালার অভিযোগ তুলল প্রেস মালিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সুকল ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবই ছাপানো নিয়ে বড় ধরণের ঘোটালার অভিযোগ তুলেছে অফসেট প্রেস ওনার্স এসোসিয়েশন৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক রায় বলেন, গত বছর যে কাজ ৬৮ পয়সায় করা হয়েছিল, এবছর সেই একই কাজের জন্য দেওয়া হচ্ছে ১ টাকা ৯২ পয়সা৷ বহিরাজ্যের দুটি ছাপাখানা এই কাজের বরাত পেয়েছে৷ কিন্তু, পাঠ্যবই ছাপানো বর্তমানে বন্ধ রয়েছে৷ কারণ, নিয়ম বহির্ভুতভাবে বহিরাজ্যের একটি ছাপাখানে টেন্ডারে সর্বনিম্ন দর দিলেও তাকে কাজের সুযোগ দেওয়া হয়নি৷ ফলে, ওই ছাপাখানা উচ্চ আদালতে মামলা দায়ের করায় পাঠ্যবই ছাপানোর কাজ স্থগিত রয়েছে৷ এদিন এসোসিয়েশনের পক্ষ থেকে হুশিয়ারী দেওয়া হয়েছে, এক পক্ষকালের মধ্যে তাদের দাবি মেনে স্থানীয় ছাপাখানাগুলিকে পাঠ্যবই ছাপানোর কাজ না দেওয়া হলে সারা রাজ্যে সমস্ত ছাপাখানা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে৷ তাতে, সুকলগুলিতে বার্ষিক পরীক্ষার প্রশ্ণপত্র ছাপাতে সমস্যা হতে পারে৷

সংগঠনের সম্পাদক এদিন বলেন, গত বছর পর্যন্ত পাঠ্যবই ছাপানোর সর্বমোট কাজের ১৫ শতাংশ রাজ্যের ছাপাখানাগুলিতে বরাত দেওয়া হতো৷ অথচ, এবছর তা বাতিল করে দিয়েছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আর্নেস্ট মানি ১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করেছে সরকার৷ ফলে, আর্থিকভাবে দূর্বল স্থানীয় ছাপাখানার মালিকরা এই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি৷ এদিন তিনি রাজ্য সরকারকে নিশানা করে আরো বলেন, টেন্ডার প্রক্রিয়ায় বাদ পড়া বহিরাজ্যের এক প্রতিষ্ঠান উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ কারণ, ওই প্রতিষ্ঠান সর্বনিম্ন দর দিলেও তার টেন্ডার খোলেনি এসসিআরটি, এমন অভিযোগ উচ্চ আদালতে মামলা করেছে কলকাতাস্থিত স্বপ্ণা প্রিন্টার্স৷ ফলে, উচ্চ আদালতে পাঠ্যবই ছাপানো স্থগিত রাখার নির্দেশ দিয়েছে৷

এদিন এসোসিয়েশনের সম্পাদক বলেন, মথুরাস্থিত কে সি প্রিন্টার্স এবং কলকাতাস্থিত সরস্বতি প্রিন্টার্সকে পাঠ্যবই ছাপানোর বরাত দেওয়া হয়েছে৷ চলতি বছরে জানুয়ারী মাসে মথুরাস্থিত কে সি প্রিন্টার্স দ্বারা সরবরাহকৃত প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পাঠ্যবইতে ত্রুটি ধরা পড়েছিল৷ কিন্তু, ওই সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে উল্টে তাদের আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপানোর বরাত দেওয়া হয়েছে৷ শশাঙ্ক রায়ের দাবি, যে দরে বহিরাজ্যের প্রতিষ্ঠানকে কাজের বরাত দেওয়া হয়েছে, স্থানীয় ছাপাখানা তার থেকে অনেক কম দরে কাজ করতে চেয়েছিল৷ তাতে, রাজ্য সরকারের প্রচুর টাকা সাশ্রয় হতো৷ বহিরাজ্যের প্রতিষ্ঠানকে কাজের বরাত নিয়ম বহির্ভুতভাবে দেওয়ায় এর পেছনে আর্থিক ঘোটালা হয়েছে বলে মনে করছে এসোসিয়েশন৷ তাঁদের বক্তব্য, গত বছর যে কাজ ৬৮ পয়সায় করা হয়েছে, সেই একই কাজের জন্য এবছর দাম দেওয়া হবে ১ টাকা ৯২ পয়সা৷

দূর্ণীতির প্রসঙ্গে এসোসিয়েশন এনআরএইচএম এবং ধলাই জেলা শাসকের অফিসকেও নিশানা করেছে৷ এসোসিয়েশনের দাবি, কৃমি নাশক অভিযানের প্রচারে বহিরাজ্যের প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করানো হয়েছে৷ তাতে বিরাট আর্থিক ঘোটালা হয়েছে বলে দাবি এসোসিয়েশনের৷ একই অবস্থা ধলাই জেলা শাসক অফিসেও৷ এসোসিয়েশনের দাবি, রাজ্যের ৭টি জেলায় রেজার জবকার্ড সরবরাহ করা হয়েছে ৭ থেকে ১০ টাকায়৷ অথচ ধলাই জেলায় একই ধরনের জব কার্ড সরবরাহ করা হয়েছে ১৬ থেকে ১৭ টাকায়৷ কারণ, সর্বনিম্ন দরদাতাকে ঘুমে রেখে পছন্দের দরদাতাকে কাজের বরাত দেওয়া হয়েছে৷

এদিন এসোসিয়েশন দাবি জানিয়েছে, এক পক্ষকালের মধ্যে স্থানীয় ছাপাখানাগুলির জন্য মুদ্রণের কাজের বিকল্প ব্যবস্থা করতে হবে৷ নতুবা, এসোসিয়েশন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ শুধু তাই নয়, রাজ্যের সমস্ত ছাপাখানা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে৷ তাতে, সুকলের বার্ষিক পরীক্ষায় প্রশ্ণপত্র ছাপার কাজে সমস্যা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top