News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ইস্যু মাথা চাড়া দিয়েছে রাজ্যে, খুমুলুঙে জমায়েতের ডাক দিল আইএনপিটি
Image

এনআরসি ইস্যু মাথা চাড়া দিয়েছে রাজ্যে, খুমুলুঙে জমায়েতের ডাক দিল আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ একদিকে আইপিএফটির তিপ্রাল্যান্ডের ইস্যু, অপরদিকে আইএনপিটি’র এনআরসি ইস্যু রাজ্য রাজনীতিকে জটিল করে তুলেছে৷ তিপ্রাল্যান্ডের দাবিতে সোচ্চার হয়ে উঠছে ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী আইপিএফটি৷ অপরদিকে র াজ্যে এনআরসি চালু করার দাবিতে সোচ্চার তাদের বিরোধী আঞ্চলিক দল আইএনপিটি৷ এনআরসির দাবিতে খুমুলুঙে জমায়েতের ডাক দিয়েছেন বিজয় রাঙ্খলরা৷

রাজ্যে এনআরসি চালু করার দাবিতে আগামী ২৫ সেপ্ঢেম্বর খুমুলুঙে যুব জমায়েতের ডাক দেওয়া হয়েছে৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানান, এবারের জমায়েত ঐতিহাসিক হবে৷ ওইদিন জমায়েতে প্রচুর সংখ্যক যুবক অংশ গ্রহণ করবে৷

তিনি বলেন, জনজাতি যুবকরা চাইছে রাজ্যে এনআরসি চালু হোক৷ জনজাতিদের স্বার্থ রক্ষায় এটি বিশেষ প্রয়োজন৷ এদিকে, জানা গেছে, আইএনপিটি থেকে বেশ কিছু সংখ্যক যুবক পৃথক তিপ্রাল্যান্ডের দাবির ভিত্তিতে আইপিএফটিতে যোগ দিয়েছিল৷ আবার বেশ কিচু সংখ্যক যুবক বিজেপিতে যোগ দিয়েছেন৷ এরফলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে  আইএনপিটি৷ এই অবস্থায় বর্তমানে জগদীশ দেবর্বমারা পুনরায় আইএনপিটির শক্তি বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে বলে জানা গেছে৷ অসমের সাথে সাথে রাজ্যেও এনআরসি ইস্যু তুলে পাহাড়ে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছে আইএনপিটি৷

সম্প্রতি পাতাল কন্যা জমাতিয়া রাজ্যে এনআরসির দাবিতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ মারজার এগ্রিমেন্টকে ভিত্তি করে তিনি রাজ্যে এনআরসি চাইছেন৷ এদিকে, আইএনপিটি  নেতৃবৃন্দ সম্প্রতি এনআরসির দাবি নিয়ে দিল্লি গিয়েছিলেন৷ কিন্তু, তাতে বিশেষ সুবিধা হয়নি৷

আইএনপিটির বক্তব্য, অসমে এনআরসি হলে রাজ্যেও তা হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে৷ কারণ, এ রাজ্যেও বিভিন্ন সময়ে অনুপ্রবেশ ঘটেছে৷ আইএনপিটির মতে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির পেছনে অনুপ্রবেশ অন্যতম কারণ৷ তবে, শাসকদল বিজেপির মতে রাজ্যে অনুপ্রবেশ চিন্তাজনক বিষয় নয়৷ কারণ, শাসকদল মনে করে এ রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা উদ্বেগ জনক নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top