News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই তদন্তের দাবিতে নিহত দুই ছাত্রের দেহ দাহ করল না দুই পরিবার
Image

সিবিআই তদন্তের দাবিতে নিহত দুই ছাত্রের দেহ দাহ করল না দুই পরিবার

ইসলামপুর(উত্তর দিনাজপুর), ২২ সেপ্টেম্বর (হি.স.) : ইসলামপুর পুলিশের গুলিতে নিহত দুই ছাত্রের দেহ দাহ করল না তাদের পরিবার। সিবিআই তদন্তের দাবিতে দুই পরিবারই নিহত দুই ছাত্রের দেহ দাহ না করে গ্রামের এক পাশে মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। রাতভর পালা করে দেহ পাহারা দিলেন শোকার্ত স্বজন ও পড়শিরা।

দাড়িভিটা স্কুলের সামনে পুলিশের গুলিতে মৃত রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। আর সিবিআই তদন্ত হলে ফের যদি ময়নাতদন্ত হতে পারে, সেকথা ভেবেই মৃতদেহ দাহ না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা। একই সঙ্গে আশঙ্কা, পুলিশ যদি জোর করে দেহ তুলে নিয়ে যায়, তাই শুক্রবার রাত জেগেই দেহ পাহারা দিল গোটা গ্রাম।

রাজেশের বাবা নীলকমল সরকার বলেন, “এই সরকারের উপর আমরা আর ভরসা রাখতে পারছি না। সিবিআই আমার ছেলের মৃত্যু ঘটনার তদন্ত করুক সেই দাবি জানাচ্ছি। এবং একথা মাথায় রেখে গ্রামের সবার সঙ্গে কথা বলেই আমরা মৃতদেহ দাহ না করে মাটি চাপা দিয়ে রেথে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।” রাজেশকে তাদের সদস্য বলে দাবি করে শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে মিছিল করে তাঁর দেহ নিয়ে গ্রামে ফেরে ছাত্র সংগঠন এবিভিপি। রাতে উত্তরবঙ্গ মেডিকেল থেকে ছেলের দেহ নিয়ে গ্রামে আসেন তাপস বর্মনের বাবা ও অন্য আত্মীয়রা। দাড়িভিটা গ্রামে বাড়ি মৃত তাপস বর্মনের পরিবারের। পাশের গ্রামে বাড়ি ছিল রাজেশের। এখন দুজনের দেহই পাশাপাশি রাখা হয়েছে দাড়িভিটাতেই। শনিবার সকালে এলাকায় বিক্ষোভ মিছিলও করেন গ্রামবাসীরা।

এদিন বেশ কয়েকটি ছাত্র সংগঠনের তরফে উত্তর দিনাজপুর জেলাজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের ভাল সাা পড়েছে জেলার সর্বত্র। অধিকাংশ স্কুল কলেজেই কোনও ক্লাস হয়নি। সকাল সাড়ে দশটা নাগাদ রায়গঞ্জ ও ইটাহার থানার কাছে দুর্গাপুরে প্রায় একঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেন এবিভিপির সদস্যরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top