News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে প্রায় ৮২.৫৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চার
Image

পৃথক স্থানে প্রায় ৮২.৫৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২০ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরার পৃথক দুই স্থান থেকে ৮২ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ এর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চার নেশাদ্রব্য পাচারকারীকে৷ প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমবাসায় গাঁজা বে াঝাই একটি গাড়ি আটক করে তা থেকে ৮১ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধারকৃত গাঁজাগুলির বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে৷

জানা গেছে, পুলিশ চালক এটবং তিন পাচারকারীকে আটক করেছে৷ ঘটনাটি ঘটেছে আমবাসায়৷ পুলিশ জানিয়েছে, এই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই পাচারকারীরা গাঁজা পাচার করে আসছিল৷ গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে পুলিশ গাঁজা ভর্তি গাড়িটি আটক করে তাতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে৷ তাঁরা চালক সহ তিন গাঁজা পাচারকারীকে আটক করেছেন৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে  বলে জানিয়েছেন পুলিশ কর্তারা৷

অপর দিকে পুলিশ উত্তর এবং দক্ষিণ পাহাড় পূর্ব সীমান্ত এলাকার বন দপ্তরের জমিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ১ লক্ষ ৫৬ হাজার টাকা৷ জানা গেছ, উত্তর এবং দক্ষিণ পাহাড় পূর্ব সীমান্ত এলাকায় বন দপ্তরের জমিতে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ চলছিল৷ সেখানে হানা দিয়ে বস্তাবন্দি এই গাঁজা উদ্ধার করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top