News Flash

  • Home
  • Uncategorized
  • টানা তিন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, গ্রাহক ভোগান্তির শঙ্কা
Image

টানা তিন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, গ্রাহক ভোগান্তির শঙ্কা

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় ব্যাঙ্ক গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা। ২১-২৩ সেপ্টেম্বর, টানা তিন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। পরপর তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই দুর্ভোগে পড়তে পারেন গ্রাহকরা। ২১ সেপ্টেম্বর (শুক্রবার) মহরম, তাই ওই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ২২ সেপ্টেম্বর (শনিবার) চতুর্থ শনিবার, সে দিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরবর্তী দিন রবিবার স্বাভাবিক ভাবেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পরপর তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে গ্রাহকদের দুর্ভোগ কমবে না বরং আরও বাড়বে। টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার প্রাক্কালে,বৃহস্পতিবার খোলা থাকছে ব্যাঙ্ক। এদিনই সমস্ত ধরণের কাজ মিটিয়ে নিতে চাইছেন গ্রাহকরা। তাই বৃহস্পতিবার ব্যাঙ্ক গুলিতে গ্রহকদের ভিড় বাড়ার সম্ভাবনা প্রবল। টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা স্বাভাবিকই থাকবে। তাই গ্রাহকদের খুব বেশি চিন্তা না করাই ভালো।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top