News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন, কেন্দ্রে দেড় হাজার কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রী
Image

সপ্তম বেতন কমিশন, কেন্দ্রে দেড় হাজার কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ ভাড়ার শূণ্য৷ তাই হয়তো সরকারী কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেওয়া সম্ভব হচ্ছে না৷ কারণ,

বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ সহায়তা হিসাবে ১৫০০ কোটি টাকা চেয়েছেন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবিষয়ে মুখ্যমন্ত্রীকে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে৷

বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নয়াদিল্লীর নর্থব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে সাক্ষাত করেন৷ ওই সময় তিনি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আলোচনা করেছেন৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যের সার্বিক আর্থিক পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে চালু ৮১টি প্রকল্পের কাজ সম্পূর্ণ করার জন্য নীতি আয়োগ স্পেশাল প্ল্যান এসিস্টেন্স হিসাবে রাজ্যকে ৩৫৮ কোটি ৭০ লক্ষ টাকা দেবার সুপারিশ করেছে৷ ওই অর্থ অবিলম্বে মঞ্জুর করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী৷ অর্থমন্ত্রক এই বিষয়টি খুব শীঘ্রই দেখবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ এদিকে, রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়টি এখনো ঝুলে রয়েছে৷ ভার্মা কমিটি গঠন করা হলেও, এই কমিটির মেয়াদ সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে৷ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে৷ কিন্তু, তার আগে সপ্তম বেতন কমিশন কার্যকরে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছেন৷ আলোচনায় তিনি ভিশন ডকুমেন্টে দেওয়া সপ্তম বেতন কমিশনের বিষয়টিও উল্লেখ করেছেন৷ তাঁর কথায়, ভিশন ডেকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কর্মচারীদের জন্য  যাতে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় সেজন্য ত্রিপুরাকে বিশেষ সহায়তা হিসাবে ১৫০০ কোটি টাকা প্রয়োজন৷ ওই অর্থ বরাদ্দের জন্য তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷ প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top