News Flash

  • Home
  • Uncategorized
  • মাঝ আকাশে যাত্রীদের নাক থেকে রক্তক্ষরণ, মুম্বইয়ে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজ বিমানের
Image

মাঝ আকাশে যাত্রীদের নাক থেকে রক্তক্ষরণ, মুম্বইয়ে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজ বিমানের

মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): মাঝ আকাশে বড়সড় বিপত্তি| সঙ্কট দেখা দিল অক্সিজেনের| বিমান ওড়ার ঘন্টাখানেকের মধ্যেই মুম্বই বিমানবন্দরে ফিরে এল মুম্বই-জয়পুরগামী জেট এয়ারওয়েজের বিমান| ঘন্টাখানেকের মধ্যেই যাত্রীদের নাক ও কান দিয়ে বেরোতে শুরু করল রক্ত| মুম্বই থেকে জয়পুরগামী জেট এয়ারওয়েজের ওই বিমানে ১৬৬ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৩০ জন যাত্রীর নাক ও কান থেকে বেরোতে শুরু করে রক্ত| কয়েকজন যাত্রীর আবার মাথা যন্ত্রণাও হতে থাকে| কালবিলম্ব না করে তড়িঘড়ি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে জেট এয়ারওয়েজের ৯ ডাব্লিউ ৬৯৭ বিমানটি|

এখন প্রশ্ন হল কি কারণে এই বিপত্তি? জেট এয়ারওয়েজের মুখপাত্র জানিয়েছেন, বিমানের মধ্যে থাকা বায়ুচাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ না হওয়ার কারণে যাত্রীদের নাক ও কান দিতে রক্ত বেরোতে শুরু করে| তত্ক্ষণাত্ মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে জেট এয়ারওয়েজের ওই বিমানটি| বিমানে থাকা ১৬৬ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বারকে নিয়ে নিরাপদেই অবতরণ করে বিমানটি| যে সমস্ত যাত্রীর নাক ও কান দিয়ে রক্ত বেরোতে থাকে তাঁদের চিকিত্সার ব্যবস্থা করা হয়| জেট এয়ারওয়েজের মুখপাত্র আরও জানিয়েছেন,তদন্তের খাতিরে ওই বিমানে থাকা ৫ জন ক্রু মেম্বারকে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে| ওই বিমানে থাকা যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে|

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)| ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে,জেট এয়ারওয়েজের ওই বিমানে থাকা ৫ জন ক্রু মেম্বারকে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে| ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)| জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বই থেকে জেট এয়ারওয়েজের ৯ ডাব্লিউ ৬৯৭ বিমানটির গন্তব্যস্থল ছিল জয়পুর| বৃহস্পতিবার নির্দিষ্ট সময় ভোর ৫.৩০ মিনিট নাগাদ মুম্বই থেকে জয়পুরের উদ্দেশ্যে বিমানটি|কিন্তু, মাঝ আকাশেই যাত্রীদের মধ্যে অনেকেই চিত্কার শুরু করে দেন| ওই বিমানে ১৬৬ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৩০ জন যাত্রীর নাক ও কান থেকে বেরোতে শুরু করে রক্ত| কয়েকজন যাত্রীর আবার মাথা যন্ত্রণাও হতে থাকে| কালবিলম্ব না করে তড়িঘড়ি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে জেট এয়ারওয়েজের ৯ ডাব্লিউ ৬৯৭ বিমানটি| মুম্বই বিমানবন্দরে অবতরণের পর একজন যাত্রী জানিয়েছেন, মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই এসি কাজ করছিল না, বায়ুচাপ সমস্যা দেখা দিয়েছিল এবং অক্সিজেন মাস্ক বেরিয়ে আসে| আমাদের মধ্যে কারও কারও নাক ও কান থেকে রক্ত বেরোতে শুরু করে| কারও কারও আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়| মুম্বই বিমানবন্দরেই অসুস্থ যাত্রীদের চিকিত্সার ব্যবস্থা করা হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top