News Flash

  • Home
  • Uncategorized
  • চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গঠনমূলক সমঝোতা’-র বার্তা ইমরান খানের
Image

চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গঠনমূলক সমঝোতা’-র বার্তা ইমরান খানের

ইসলামাবাদ, ২০ সেপ্টেম্বর (হি.স.) : ‘গঠনমূলক সমঝোতা’-র মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা যাবতীয় সমস্যা সমাধান হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে এমনই লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপক্ষে সওয়াল করে চিঠিতে ইমরান খান লেখেন, সার্কের বিদেশমন্ত্রীদের সম্মেলনের আগে আমি চাই দ্বিপাক্ষিক স্থরে পাকিস্তান ও ভারতের বিদেশমন্ত্রীরা বৈঠকে বসুক। বৈঠকে দুই বিদেশমন্ত্রীর মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হওয়া দরকার। ইসলামাবাদে সার্ক সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন ইমরান খান।

জঙ্গি দমন এবং উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে চিঠিতে ইমরান খান লেখেন, আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জঙ্গি দমন নিয়ে পাকিস্তান আলোচনা করতে রাজি। আমাদের মধ্যে যেসব সমস্যাগুলি রয়েছে তার সমাধান হওয়া জরুরী। দুই দেশের ভবিষ্য প্রজন্মের জন্য সমস্যার সমাধান হওয়া দরকার। জম্মু ও কাশ্মীর, সিয়াচেন এবং স্যার ক্রিক সীমান্ত নিয়ে যে সমস্যাগুলি রয়েছে, যে বিভেদ রয়েছে তা সমাধান হওয়া দরকার। বাণিজ্য, ধর্মীয় পর্যটন, মানুষের সঙ্গে মানুষের সংযোগ হওয়াটা দরকার।

পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নাম উল্লেখ করে ইমরান খান চিঠিতে লিখেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে চেয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। এই চিঠি প্রসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ড. মহম্মদ ফইজল বলেন, কথা বলে সমস্ত সমস্যার সমাধান করা উচিত। ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top