News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ১৮ সেপ্ঢেম্বর৷৷ পুকুরে স্নান করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ফটিকরায়ের ডেমডুম এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

সংবাদে প্রকাশ, ডেমডুমের বাসিন্দা রঞ্জিত দেববর্মার ছেলে হিমাদ্রি দেববর্মা (০৫) এবং জগমোহন দেববর্মার মেয়ে লিজা দেববর্মা (চার) বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়৷ তারা যে স্নান করতে গিয়েছে এই বিষয়ে অবগত ছিল না পরিবারের লোকজন৷ ঘটনা রবিবার দুপুরে৷ দীর্ঘ সময় অতিক্রম হয়ে গিয়েছে৷ তাদের কোন খোঁজ খবর পাওয়া যায়নি৷ বিভিন্ন স্থানে অনুসন্ধান করা হয়েছে৷ কিন্তু, পাওয়া যায়নি৷ রাতে দুই শিশুর মৃতদেহ পুকুরের জলে ভেসে উঠে৷ সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে যাওয়া হয় কাঞ্চনবাড়ি হাসপাতালে৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসক দুটি শিশুকেই মৃত বলে ঘোষণা করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top