News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে সাব্রুমে সুকলে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে সাব্রুমে সুকলে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে সাব্রুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুকলে তালা ঝুলিয়ে পঠনপাঠন বন্ধ করে দিয়েছে৷ জানা গিয়েছে, মঙ্গলবার সাব্রুম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কে শিক্ষককে বদলী করে দেওয়া হয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বয়সট করে৷ সুকলে তালা ঝুলিয়ে দেয় তারা৷ তাদের বক্তব্য, সুকল থেকে তাদের প্রিয় শিক্ষককে বদলী করা যাবে না৷ এই শিক্ষক তাদের পড়াশোনার ব্যাপারে অনেক সহযোগিতা করছেন৷ তাই তারা চায় সুকল থেকে তাদের প্রিয় শিক্ষককে বদলী যাতে না করা হয়৷ যদিও বেশ কয়েক বার বিদ্যালয়ের পড়ুয়ারা সুকলের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে আর্জি জানিয়েছে৷ সুকলের ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা সুকল কর্তৃপক্ষকে জানায় যাতে তাদের স্যারকে বদলী না হয়৷ তাদের বক্তব্য, এ বিষয়ে সুকল কর্তৃপক্ষ সঠিকভাবে কোনও উদ্যোগ না নেওয়ায় বিদ্যালয় শিক্ষ দপ্তর বদলীর নোটিশ দিয়ে দিয়েছেন৷ ফলে একপ্রকার বাধ্য হয়েই তারা মঙ্গলবার সকালে সাব্রুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করেছে৷ যদিও পরিস্থিতি সামাল দিতে সুকল কর্তৃপক্ষের তরফ থেকে মঙ্গলবার সকাল থেকে ছাত্রছাত্রীদের সাথে বয়কট তুলে নেওয়ার জন্য বলা হয়৷ কিন্তু, সুকলের পড়ুয়ারা বয়কট তোলেনি৷ তারা জানিয়েছে বদলী না রুখলে আন্দোলন জারী রাখা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top