নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ সংসৃকত কলেজে ছাত্র ছাত্রীদের এবং রাজ্যকে অপমান করেছেন কলেজেরই তিন অধ্যাপক৷ এই অভিযোগে মঙ্গলবার কলেজের ছাত্র ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে৷ তিন অধ্যাপককে কলেজ থেকে বহিস্কারের দাবি তারা জানিয়েছে৷ আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের বক্তব্য, সংসৃকত কলেজের তিন অধ্যাপক ডঃ রমাকান্ত মিশ্র, ডঃ জিতেন্দ্র রায় গুরু এবং ডঃ মহেশ কুমার পানিগ্রাহী ত্রিপুরা সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন৷ শুধু তাই নয়, ত্রিপুরাবাসীর বিরুদ্ধেও অপমানজনক শব্দ ব্যবহার করেছেন৷ অঞ্চল তুলে ধরে ত্রিপুরাকে হেয় করার সবরকম চেষ্টা তাঁরা করেছেন৷ ওই তিন অধ্যাপক এখানেই থেমে থাকেননি৷ তাঁদের এই আচরণের প্রতিবাদ করায় ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন৷ অধ্যাপকদের এই ভূমিকা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না৷ তাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন কলেজের ছাত্র ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শণ করেছে৷
তিন অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ সংসৃকত কলেজে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















