News Flash

  • Home
  • Uncategorized
  • রাফায়েল চুক্তিতে অনিয়ম! সিএজি-র সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিল কংগ্রেস
Image

রাফায়েল চুক্তিতে অনিয়ম! সিএজি-র সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিল কংগ্রেস

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ফাইটার জেট রাফায়েল ক্রয়ে অনিয়ম ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বহুবার সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সংসদের অন্দরে ও সংসদের বাইরে রাফায়েল ইস্যুতে একাধিকবার আক্রমণাত্মক হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| শুধুমাত্র রাহুল গান্ধী নন, এই ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে ধারাবাহিকভাবে আক্রমণ করে চলেছেন কংগ্রেস নেতারাও| এই পরিস্থিতিতে বুধবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (সিএজি) রাজীব মেহঋষি-র সঙ্গে সাক্ষাত্ করলেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা|
সিএজি-র সঙ্গে সাক্ষাত্ করার পর কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, ‘রাফায়েল ক্রয়ে অনিয়ম রয়েছে…আমরা সিএজি-র কাছে বিস্তারিত স্মারকলিপি জমা দিয়েছি| আমরা আশা করছি সিএজি বিষয়টি খতিয়ে দেখবেন|’ সম্প্রতি কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, রাফায়েল নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে কেন্দ্র| ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল ফাইটার জেট নিয়ে নাকি কোনও চুক্তিই হয়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top