News Flash

  • Home
  • Uncategorized
  • তিন ব্যাঙ্ককে একত্রিকরণের প্রতিবাদে রাজ্যেও কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন
Image

তিন ব্যাঙ্ককে একত্রিকরণের প্রতিবাদে রাজ্যেও কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ তিনটি ব্যাঙ্ককে একত্রিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধীতায় মঙ্গলবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও ব্যাঙ্ক ইউনিয়নের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এর ত্রিপুরা রাজ্য শাখা এদিন মেলারমাঠ স্থিত স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, দেশে ব্যাঙ্ক ব্যবস্থায় এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সাথে ব্যাঙ্ক অব বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ককে সংযুক্ত করণের একতরফা ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ব্যাঙ্কগুলির চেয়ারম্যান, রিজার্ভ ব্যাঙ্ক ও শেয়ার হোল্ডারদের কার্যত ঘুমে রেখে এই ঘোষণা দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, কর্মচারী সংগঠনগুলির সাথেও কোনও আলোচনা করা হয়নি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা ব্যাঙ্ক কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে৷ তাই, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সরূপ সারা দেশের সাথে রাজ্যেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ তিনি বলেন, ব্যাঙ্ক একত্রিকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যই এই বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ অনাদায়ী ঋণের বোঝা ব্যাঙ্কের উপর চাপিয়ে দিয়ে তা উদ্ধারের ব্যবস্থা না করেই ব্যাঙ্ক একত্রিকরণের সিদ্ধান্ত ব্যাঙ্ক শিল্পকে অন্তর্জলি যাত্রার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করে কর্মচারী সংগঠন গুলি৷ তাই, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top