News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ শিক্ষক-চাকুরী মামলার পরবর্তী শুনানি হবে ২৪ অক্টোবর

১০৩২৩ শিক্ষক-চাকুরী মামলার পরবর্তী শুনানি হবে ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ আপাতত কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন আদালতের নির্দেশে চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষক এবং রাজ্য সরকার৷ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকের চাকুরী মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ অক্টোবর৷ রাজ্যের আইন সচিব জানিয়েছেন, সোমবার সুপ্রিমকোর্ট ১০৩২৩ শিক্ষকের চাকুরী মামলার পরবর্তী শুনানি হিসাবে আগামী ২৪ অক্টোবরের দিন ধার্য করেছে৷ সোমবার সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য ছিল৷ উল্লেখ্য, বাম আমলে আদালতের রায়ে ১০৩২৩ শিক্ষকের চাকুরী চলে যায়৷ কিন্তু, পরবতী সময়ে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর মানবিক দৃষ্টিকোণ থেকে ২০২০ পর্যন্ত চাকুরীচ্যুতদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়৷ সেই আবেদন গ্রহণ করা হয়েছে৷ জানা গেছে, পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত বহাল থাকবে ১০৩২৩ শিক্ষকের চাকুরী৷ এদিকে, ১০৩২৩ শিক্ষকের চাকুরীচ্যুতির পর তাদের চাকুরীর মেয়াদকাল বাড়ানোর দাবি বিগত সরকার করেছিল৷ সে সময় ছয় মাস তাঁদের চাকরীর সময়সীমা বেড়ে ৩০ জুন পর্যন্ত ছিল৷ তারপর নতুন সরকার তাদের চাকুরী মেয়াদ অ্যাডহক ভিত্তিতে আরও দুবছর বাড়ানোর আবেদন করেছিল৷

প্রসঙ্গত, ১০৩২৩ এর চাকুরী নিয়ে চরম উৎকন্ঠায় রয়েছে রাজ্যের মানুষ৷ তাদের চাকুরীর মেয়াদ বাড়বে কি না তাতে নির্ভর করছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top