News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণই আমার মালিক, তারাই আমার হাই-কম্যান্ড : প্রধানমন্ত্রী
Image

জনগণই আমার মালিক, তারাই আমার হাই-কম্যান্ড : প্রধানমন্ত্রী

বারাণসী, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : জনগণই আমার মালিক, হাই-কম্যান্ড। আর আমি তাদের সেবক। এভাবেই উত্তরপ্রদেশে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এক জনসভায় আগত জনগণকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার একাধিক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত চার বছর আমি কি করেছি তার একটা আভাস দিলাম। কারণ জনগণের প্রতিনিধি হিসেবে আমি মনে করি জনগণই আমার মালিক, হাই-কম্যান্ড। আর আমি তাদের সেবক। তাই এটা আমার কর্তব্য তাদেরকে নিজের কাজের খতিয়ান দেওয়া। আপনারা আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি একজন সাংসদ হিসেবে আমি কি করেছি তার হিসেব দেওয়াটা আমার কর্তব্য।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫৫৭ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন। তিনি বলেন, বারাণসীর উন্নয়নের জন্য কেন্দ্র সমস্ত করমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীদিনে বারাণসীকে ‘পূর্ব ভারতের প্রবেশদ্বার’ হিসেবে গড়ে তোলা হবে। বারাণসীর সুপ্রচীন ঐতিহ্য, সংস্কৃতি, তার স্বকীয়তাকে কোনও রকম পরিবর্তন না করে শহরটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গার পরিচ্ছন্নতার জন্য ২০০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে বারাণসীতে পরিবর্তন দেখা দিয়েছে। শহরের রাস্তায় এলইডি বাল্ব লাগানোর ফলে বিদ্যুতের অনেক সাশ্রয় হয়েছে। অতিরিক্ত তারের ফলে ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে। পরিচ্ছন্নতা দিক দিয়েও অনেক উন্নতি হয়েছে। এবছর প্রায় ২১লক্ষ দেশবিদেশ থেকে আগত পর্যটক বারাণসীতে এসেছে। যা গত বছরের তুলনায় ৮লক্ষ বেশি। আগের তুলনায় গঙ্গার ঘাটগুলি অনেক বেশি পরিচ্ছন্ন। বিলাসবহুল ক্রজ জলযান তাতে আরও বাড়তি সৌন্দর্য যোগ করেছে। স্বাস্থ্য পরিষেবার দিক দিয়েও অনেক উন্নতি হয়েছে। ক্যান্সার এবং সুপারস্পেশ্যালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এইমসের গড়ার কাজও জোর কদমে হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top