News Flash

  • Home
  • Uncategorized
  • শহর ও শহরতলিতে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর ব্যাপক প্রস্তুতি
Image

শহর ও শহরতলিতে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর ব্যাপক প্রস্তুতি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.) : গণেশ চতুর্থীর আনন্দোৎসবের রেশ কাটতে না-কাটতে শুরু হয়ে গেছে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা প্রস্তুতি। চলেছে সারা রাজ্যে দেবশিল্পী বিশ্বকর্মা পূজার নানান আয়োজন।
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। এই পুজোকে কেন্দ্র করে সারা রাজ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। রাজধানী আগরতলাতেও চলছে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর বিস্তর আয়োজন। জানা গেছে, অনান্যবারের তুলনায় এবারে বিশ্বকর্মা পূজা বেশি হচ্ছে। সোমবার অষ্টমী তিথি। রাত ৭-টা ৩৬-মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই তিথি। মূর্তিপাড়ায় চলছে প্রতিমায় শেষ তুলির টান। তাছাড়া শহর ও শহরতলির বিশাল আয়োজনের পূজাগুলি ঘিরে মণ্ডপশিল্পীদের মধ্যে চলছে ব্যস্ততা।
বিশ্বকর্মা পূজাকে ঘিরে শনিবার থেকে রাজধানীর প্রধান প্রধান বাজারগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। রবিবার সকাল থেকে শহর এবং শহরতলির বাজারগুলিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অন্যদিকে প্রতিমা আনতে যাঁরা গেছেন তাঁরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম অনেকটা বেশি। তবুও বিভিন্ন শিল্পক্ষেত্রের কর্মীরা এই বছরও দেবশিল্পীকে নিষ্ঠাভরে বরণ করে নিয়ে যাচ্ছেন।
উল্লেখ করা যেতে পারে, অন্যান্য বছরের তুলনায় এ বছর শ্রীশ্রী গণেশ পূজার সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top