নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রবীন্দ্র সরকার৷ বয়স চল্লিশ৷ ঘটনাটি ঘটেছে ধর্মনগর ও নদীয়াপুর স্টেশনের মধ্যবর্তী অঞ্চল পূর্ব হারুয়াতে৷ জানা গিয়েছে, শনিবার সকালে রবীন্দ্র সরকার শিলচর আগরতলাগামী ট্রেনের নীচে কাটা পড়েন৷ দুপুর একটা নাগাদ রবীন্দ্র সরকার রেলস্টেশনের এদিক ওদিক ঘুরাফেরা করছিলেন৷ ট্রেনটি স্টেশনে প্রবেশ করতেই রবীন্দ্র লাইনে ঢুকে পড়ে এবং দ্বিখন্ডিত হয়ে যায় তার দেহটি৷ ঘটনার পর রেল পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে দ্রুত ছুটে আসে রেল পুলিশ৷ তারা এসে দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ জানা গেছে, মৃত ব্যক্তি রবীন্দ্র সরকার মানসিক রোগী ছিলেন৷ যার ফলে নিজেকে সামলাতে পারেননি তিনি৷ এদিকে, মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে বলে জানা গেছে৷

রেলের নীচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















