News Flash

  • Home
  • Uncategorized
  • রেওয়ারি গণধর্ষণ কাণ্ডে কাউকে রেয়াত করা হবে না : মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর
Image

রেওয়ারি গণধর্ষণ কাণ্ডে কাউকে রেয়াত করা হবে না : মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

চণ্ডীগড়, ১৬ সেপ্টেম্বর (হি.স.): রেওয়ারি গণধর্ষণ কাণ্ডকে ‘ন্যক্কারজনক ঘটনা’ হিসেবে আখ্যা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পাশাপাশি কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।রবিবার মনোহর লাল খট্টর বলেন, তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দুঃখের বিষয়ে আগে তারা একে অন্যকে জানত। এটি ন্যক্কারজনক ঘটনা। আরও দুঃখের বিষয়ে তিন অভিযুক্তের মধ্যে একজন সেনা জওয়ান। তদন্ত চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। কাউকে রেয়াত করা হবে না।অভিযুক্তদের ধরার জন্য ছোট ছোট দলের ভাগ হয়ে তদন্তকারী আধিকারিকেরা একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
এদিকে, এদিন সকালে আর্থিক ক্ষতিপূরণ নয়, ন্যায় চাই | এমনই দাবি তুলেছিলেন রেওয়ারী ধর্ষণকাণ্ডে নিগৃহিতার মা। রবিবার তিনি বলেন, গতকাল প্রশাসনের তরফ থেকে কয়েক জন এসে আমাদেরকে দুই লক্ষ টাকার চেক ধরিয়ে দেয়। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। আর এখন তারা ন্যায় না দিয়ে টাকা দিচ্ছে? আশাবাদী ন্যায় আমরা পাব। আমরা চেক চাই না। এই আজ চেক আমরা ফেরত দেবো। পাশাপাশি সরকারী হাসপাতালের চিকিৎসকের ভূমিকার নিন্দা করে তিনি দাবি করেছেন যে তার নিগৃহিতার সঙ্গে পরিবারের লোকেদের দেখা করতে দিচ্ছে না চিকিৎসকেরা।উল্লেখনীয়, গত বুধবার হরিয়ানার নারানাউল বছর ১৯-এর এক যুবতীকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এই ঘটনা পুলিশ এফআইআর দায়ের করেছে। তিন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। অভিযুক্তরা হলেন পঙ্কজ, অনিশ, নিশু। শনিবার এই তিন অভিযুক্তের ছবি প্রকাশ্যে আনে পুলিশ। এই ঘটনায় গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top