News Flash

  • Home
  • Uncategorized
  • ফুটবল কেরিয়ারে পাঁচশো গোলের মালিক হলেন ইব্রাহিমোভিচ
Image

ফুটবল কেরিয়ারে পাঁচশো গোলের মালিক হলেন ইব্রাহিমোভিচ

লস অ্যাঞ্জেলস, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দেশ ও ক্লাবের জার্সিতে ফুটবল কেরিয়ারে ৫০০ গোলের মালিক হলেন সুইডেনের ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ। পাশাপাশি নিত্য নতুন কায়দায় জালে বল জড়ানোর একটা সহজাত ক্ষমতা রয়েছে তাঁর। সুইডেন হোক কিংবা বার্সেলোনা অথবা পিএসজি। কেরিয়ারে প্রায় প্রত্যেকটি জার্সি গায়েই কিছু স্মরণীয় গোল করেছেন ইব্রাহিমোভিচ।
যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ সাক্ষী থাকল ইব্রার আরও একটি দর্শনীয় গোল। উল্লেখযোগ্য বিষয় এই গোলের সঙ্গে দেশ ও ক্লাবের হয়ে কেরিয়ারে ৫০০ গোলের মালিক হলেন সুইডেনের এই তারকা ফুটবলার। শনিবার মেজর সকার লিগে টরন্টো ফুটবল ক্লাবের মুখোমুখি হয় ইব্রার লা গ্যালাক্সি। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে অসাধারণ গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন ইব্রা। ডস স্যান্টোসের লম্বা বাড়ানো বল ছয় গজ বক্সের মধ্যে পেয়ে তাইকোন্ডো কায়দায় জালে রাখেন পিএসজি, ম্যান ইউ’র এই প্রাক্তনী। একইসঙ্গে কেরিয়ারে রেকর্ড ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইব্রা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর তৃতীয় সক্রিয় ফুটবলার হিসেবে কেরিয়ারে ৫০০ গোলের মালিক হলেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top