News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপ্রকাশ মালব্য
Image

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপ্রকাশ মালব্য

এলাহাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপ্রকাশ মালব্য। শনিবার গভীর রাত একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। চন্দ্রশেখর প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভার পেট্রোলিয়াম মন্ত্রকের মন্ত্রী ছিলেন সত্যপ্রকাশ মালব্য।
সাতের দশকে জরুরি অবস্থা সময়ে ১৮মাস কারাবরণ করেছিলে সত্যপ্রকাশ মালব্য। ১৯৮৪ এবং ১৯৯০তে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হন তিনি। প্রজা সোশ্যালিস্টি পার্টিতে যোগ দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় সত্যপ্রকাশ মালব্যের। পরবর্তী সময় তিনি কংগ্রেসে যোগ দেন। উত্তরপ্রদেশের রাজ্য সরকারের পরিবেশমন্ত্রীর দায়িত্বেও তিনি ছিলেন। সোমবার সকাল ১১টা নাগাদ প্রয়াত এই নেতার শেষযাত্রা শুরু হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top