News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তার কারণে রেল পরিষেবা বন্ধ কাশ্মীরে, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের
Image

নিরাপত্তার কারণে রেল পরিষেবা বন্ধ কাশ্মীরে, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : নিরাপত্তাজনিত কারণে রবিবার ট্রেন চলাচল বন্ধ রইল কাশ্মীরে। রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকের পর ট্রেন পরিষেবা এদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল দফতর।
উত্তর কাশ্মীরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ ছিল। দক্ষিণ কাশ্মীরেও এদিন ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলের তরফে জানানো হয়েছে দক্ষিণ কাশ্মীরে বাদগাম-অনন্তনাগ-কাজিগন্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত এদিন কোনও ট্রেন চলেনি। একই ভাবে শ্রীনগর-বাদগাম এবং উত্তর কাশ্মীরের বারামুলার মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ট্রেন চলাচল বন্ধ হওয়ার ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। উপত্যকায় ট্রেন হচ্ছে অন্যতম প্রধান জনপ্রিয় পরিবহনের মাধ্যম। ভাড়াও কম। ফলে সাধারণ মানুষের কাছে এটি খুবই জনপ্রিয়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পুলিশের সঙ্গে বৈঠকের পর ফের ট্রেন পরিষেবা আরাম্ভ করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top