News Flash

  • Home
  • Uncategorized
  • জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন প্রশান্ত কিশোর
Image

জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন প্রশান্ত কিশোর

পাটনা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জনতা দল ইউনাইটেড দলে রবিবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে যোগদান পর্ব সম্পাদন হয়।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ঐতিহাসিক জয়ের পেছনে মূল কারিগর ছিলেন প্রশান্ত কিশোর। নির্বাচনী রণকৌশল নির্ধারণ করার জন্য তার খ্যাতি গোটা ভারতজুড়ে। আগেই জল্পনা উঠেছিল যে জনতা দল ইউনাইটেডে যোগ দেবেন প্রশান্ত কিশোর। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ট্যুইটে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন বিহার থেকে নতুন পথ চলা শুরু করার জন্য তিনি উত্তেজিত। যদি এর আগে তিনি দাবি করেছিলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমি কোনও দলের রণকৌশল নির্ধারণ করব না। উল্লেখনীয়, ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি এবং জেডি(ইউ)-কে জোটবদ্ধ করার পেছনে ছিলেন প্রশান্ত কিশোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে মতানৈক্য হওয়ার জন্য বিজেপি ক্যাম্প ছাড়েন তিনি ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top