News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে সেপটিক ট্যাঙ্কে ঢুকে দমবন্ধ হয়ে নিহত এক মহিলা সহ পাঁচ
Image

ছত্তিশগড়ে সেপটিক ট্যাঙ্কে ঢুকে দমবন্ধ হয়ে নিহত এক মহিলা সহ পাঁচ

রায়পুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সেপটিক ট্যাঙ্কে দমবন্ধ হয়ে নিহত এক মহিলা সহ পাঁচ। রবিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ছত্তিশগড়ের যাশপুর জেলার পান্ধ্রিপানি গ্রামে ঘটেছে।
রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে যাশপুর জেলার পান্ধ্রিপানি গ্রামে সেপটিক ট্যাঙ্কে দুই সাফাইকর্মী সাফাই করতে নেমেছিল। কিন্তু দুই সাফাইকর্মী বেরিয়ে আসছে না দেখতে পেয়ে আরও দুইজন তাদের খোঁজে ওই সেপটিক ট্যাঙ্কে নামে। বাড়ির এক মহিলা চারজনের খোঁজে নবনির্মিত সেপটিক ট্যাঙ্কে নামে। পরে গ্রামবাসীদের চেষ্টায় সেপটিক ট্যাঙ্ক থেকে ওই পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন সাবিত্রী(৪৫), বাডু টাম(৬০), পরমজিত পাইকরা(১৯), রামজীবন রাম(৩৫), ঈশ্বর সাই(৪০)। প্রাথমিক পর্যায় মনে করা হচ্ছে দমবন্ধ হয়েই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top