News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারাল বাংলাদেশ
Image

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারাল বাংলাদেশ

দুবাই, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারাল তারা। উদ্বোধনী ম্যাচ জিতে আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্থানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা দেখে একেবারেই বোঝার উপায় ছিল না এত সহজে জয় ছিনিয়ে নেবে তারা। প্রথম ওভারেই জোড়া উইকেটের পতন, এরপর নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবালের আহত হয়ে মাঠ ছাড়ার ঘটনা শনিবার ম্যাচে শুরুতেই চাপে ফেলে দেয় বাংলাদেশকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম। মূলত তাঁর ঝকঝকে শতরান এবং মহম্মদ মিঠুনের অর্ধশতরানে ভর করে দুরন্ত জয় তুলে নেয় বাংলাদেশ।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। প্রথম ওভারের শেষ দুই বলে মালিঙ্গা প্যাভিলিয়নে ফেরান লিটন দাস এবং সাকিব আল হাসানকে। ১ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। এরপর লাকমলের ডেলিভারিতে কব্জি ভেঙে মাঠ ছাড়েন তামিম ইকবাল। দু’রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে আরও চাপে পড়ে যায় মোর্তাজারা। দলের হাল ধরেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাঁকে যোগ্য সহায়তা করেন মহম্মদ মিঠুন। প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে তাদের ১৩১ রানের পার্টনারশিপ ম্যাচে ফেরায় বাংলাদেশকে। লাকমল, আপোন্সো, পেরেরাদের বেধড়ক ঠেঙিয়ে এদিন একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। পাশাপাশি অর্ধশতরান করে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান মিঠুন। ব্যক্তিগত ৬৩ রানে তিনি আউট হলেও থামানো যায়নি মুশফিকুরকে। ১৫০ বলে মুশফিকুর ১৪৪ রানে থামতেই ২৬১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। দ্বিতীয় ওভারের শেষ বলে ২২ রানে প্রথম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। মুস্তাফিজুর, সাকিবদের দাপটে ক্রিজে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার কোন ব্যাটসম্যানই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন দিলরুবান পেরেরা (২৯)। মাত্র ৩৫.২ ওভারেই ১২৪ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন অধিনায়ক মোর্তাজা, মুস্তাফিজুর এবং মেহদি হাসান। সাকিব, রুবেল এবং মোসাদ্দেক নেন একটি করে উইকেট। ম্যাচের সেরা হয়েছেন মুস্তাফিজুর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top