News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দুই
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ পৃথক স্থানে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে৷ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকার বাসিন্দা করিম মিঞা ও তার স্ত্রী তসলিমা বেগম সুকটি করে মেলাঘর বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ বিকাল আনুমানিক ৪.৩০ মিনিট নাগাদ এনসি নগর উত্তরপাড়া এলাকায় সুকটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে স্বামী ও স্ত্রী গুরুতর ভাবে আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে সোনামুড়া থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়৷ কিন্তু, হাসপাতালে যাওয়ার পথেই করিম মিঞার মৃত্যু হয়৷ তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷ তিনি ছয়মাসের অন্তঃসত্বা বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

এদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১.৩০ মিনিট শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ অপর আরেক যুবক গুরুতর আহত বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, উদয়পুর চন্দ্রপুর এলাকার বাসিন্দা কমলেশ দেবনাথ তার বন্ধু রাহুল দেবকে নিয়ে গণেশ পূজা থেকে কামালঘাট যাচ্ছিল৷ মদমত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনাস্থলেই কমলেশ দেবনাথের মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ও দমকল কর্মীরা ছুটে গিয়ে তাদের হাসপাতালে ভর্তি করিয়েছে৷ চিকিৎসকরা কমলেশ দেবনাথকে মৃত বলে ঘোষণা দিয়েছে৷ রাহুল দেবের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top