News Flash

  • Home
  • Uncategorized
  • হিজবুল-যোগ : তদন্তে গুয়াহাটি পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশ
Image

হিজবুল-যোগ : তদন্তে গুয়াহাটি পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর, (হি.স.) : গুয়াহাটি পৌঁছেছে উত্তরপ্ৰদেশ পুলিশের এক দল। হোজাই জেলার যমুনামুখ দৈনিক বাজারে কমর-উজ-জামানের বাড়িতে গিয়ে তালাশি চালাবেন তাঁরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ কানপুরের শিবনগর এলাকার জনৈক গৃহস্থের বাড়ি থেকে গ্রেফতার হয়েছে অসমের হোজাই জেলার বাসিন্দা হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য কমর-উজ-জামান ওরফে কমরউদ্দিন।
কানপুর থেকে আগত পুলিশের দল কমর-উজ-জামানের বাড়ি ছাড়াও নীলবাগান থেকে গতকাল ধৃত শাহনওয়াজ আলমের যমুনামুখের বাড়িতে গিয়েও তালাশি অভিযান চালাবে বলে এক সূত্রের খবরে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল রাতে ডবকা (অসমের হোজাই জেলা) পুলিশও শাহনওয়াজের বাড়িতে গিয়ে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে। তল্লাশি চালিয়ে শাহনওয়াজের নামে ব্যাংক পাসবুক, চেকবুক-সহ নানা নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে হিজবুল মুজাহিদিন-এর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গ্রেফতার যমুনামুখের শাহনওয়াজ আলমকে ছয়দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে হোজাইয়ের শংকরদেব নগর আদালত। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে ম্যারাথন জেরার পর মামলা রুজু হয়। এর পর এদিনই তাকে শংকরদেবনগর আদালতে তুলে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত ১৪ দিনের পরিবর্তে ছয়দিনের হেফাজতে রাখার অনুমতি দিয়েছে। পুলিশের এক শীর্ষ অফিসার বলেছেন, ২০ সেপ্টেম্বর পুলিশ রিমান্ডের মেয়াদ সম্পূ্র্ণ হবে। মেয়াদ শেষে ফের আদালতে তুলে তদন্তর স্বার্থে আরও কয়েকদিনের জন্য ফের তাকে নিজেদের জিম্মায় আনার আবেদন জানানো হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top