নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ সোনামুড়ায় রহস্যজনক ভাবে ১৩ বছরের এক নাবালিকার নিজের ঘরে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ওই নাবালিকা মেয়েটি থাকতো বিগত দেড় মাস ধরে৷ জানা গেছে, আনোয়ারা হোসেনের নিজস্ব কোনও মেয়ে ছিল না বলে পার্শ্ববর্তী গ্রাম থেকে তিনি গরিব ঘরের পিতৃহারা এক নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন নিজের সন্তান হিসাবে প্রতিপালনের জন্য৷ কিন্তু নাবালিকাকে ঘরে নিয়ে আসার পর দেড় মাসের মদ্যে বৃহস্পতিবার রাতে নিজ ঘরেই আত্মহত্যা করে মেয়েটি৷ যদিও কী কারণে নাবালিকাটি আত্মহত্যা করেছে সে বিষয়ে কোনও স্পষ্ট কারণ খুঁজে পায়নি পুলিশ৷ এদিকে নবালিকার পালক বাবা আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছিলেন তিনি৷ কিছুক্ষণ প রে তিনি বােিত ফোন করেছিলেন৷ কিন্তু বার-বার ফোন করা সত্ত্বেও ফোন রিসিভ করছিল না মেয়েটি৷ তাই সন্দেহের ব শে আনোয়ার হোসেন বাড়িতে চলে আসেন৷ এসে দেখেন তার মেয়ের ঘরের দরজা বন্ধ৷ সঙ্গে সঙ্গে ঘরের বিকল্প পথ দিয়ে ভিতরে প্রবেশ করেন আনোয়ার হোসেন৷ দেখতে পান মেয়েটি ফাঁসিতে ঝুলছে৷ তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন৷ খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ৷ পুলিশ এসে মৃতদেহ নামিয়ে আনে এবং ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে৷ এদিকে এই মৃত্যুর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কি না সে বিষয়ে খতিয়ে দেখার দাবি করছেন স্থানীয় মানুষ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
সোনামুড়ায় নাবালিকার রহস্যজনক মৃত্যু, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















