News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Image

শান্তিরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ সেপ্ঢেম্বর৷৷ স্বামীকে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে৷ ঘটনা দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার ছয়ঘরিয়া গ্রামে৷ নিহতের নাম মধু ত্রিপুরা৷ বয়স ত্রিশ৷ অভিযুক্ত স্ত্রীর নাম ইন্দ্রপ্রভা দাস৷ বয়স ঊনত্রিশ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

সংবাদে প্রকাশ, দশ বছর আগে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে হিন্দু শাস্ত্র মোতাবেক তাদের বিয়ে হয়৷ বিয়ের দুই বছর পর তাদের একটি কন্যাসন্তান আসে৷ তাদের সংসার প্রায় ঠিকঠাকভাবেই চলছিল৷ প্রায় দুই বছর আগে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে৷ জানা গিয়েছে, মোবাইলে কথা বলা থেকে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহের বাতাবরণ৷ মধুর মতে ওর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে৷ স্ত্রীর চলাফেরাও সন্দেহজনক ছিল৷ প্রায় সময় এদিকে ওদিকে বেড়াতে যেত৷ কোন হদিশ পাওয়া যেত না৷ তাতে মধুর আরও বেশী সন্দেহ হত৷

অন্যান্য দিনের মতো মধু গাড়ি নিয়ে ব্যবসায় বেরিয়ে যায়৷ কিছুক্ষণ গাড়ি চালানোর পর দুপুরে খাবার খেতে বাড়িতে আসেন৷ দুপুরে বাড়িতে এসে মোবাইলে কথা বলা নিয়ে মধুর সাথে পুনরায় স্ত্রী ইন্দ্রপ্রভার ঝগড়া হয়৷ ঝগড়ার পর এলাকার লোকজন দেখতে পায় সন্ধ্যায় মধুর স্ত্রী সুকটি নিয়ে আট বছরের কন্যাসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়৷

শুক্রবার সকাল নয়টা নাগাদ এলাকারই কয়েকজন মহিলা মধুর বাড়িতে যান৷ স্ত্রী ইন্দ্রপ্রভাকে ডাকাডাকি করেন৷ কিন্তু, বাড়িতে কোন লোকজনের সাড়াশব্দ নেই৷ ঘরের দরজা বন্ধ৷ তখন তারা ঘরের দরজা খুলেন দেখন মধু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে৷ অনেক ডাকাডাকির পর কোনপ্রকার সাড়া দিচ্ছিল না মধু৷ তাতে সন্দেহ হয়৷ কম্বল সরিয়ে ফেলার পর যে দৃশ্য দেখা গেল তাতে আঁতকে উঠেন উপস্থিত লোকজন৷ মধুর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে খাটের উপর৷ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল৷ উপস্থিত সকলে চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ নিহতের স্ত্রী ইন্দ্রপ্রভা দাসকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ আশঙ্কা করা হচ্ছে, মধুকে কুপিয়ে হত্যার সাথে শুধুমাত্র তার স্ত্রী ইন্দ্রপ্রভা যুক্ত নয়, তার সাথে অন্য কেউ থাকতে পারে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top