News Flash

  • Home
  • Uncategorized
  • চাঁদা না দেয়ায় সুকলছাত্রকে বস্তায় ঢুকিয়ে জলে ফেলে হত্যার চেষ্টা
Image

চাঁদা না দেয়ায় সুকলছাত্রকে বস্তায় ঢুকিয়ে জলে ফেলে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ দুর্গপূজার চাঁদা না দেওয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে উদয়পুরে৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের অমরসাগরের পশ্চিম পাড়ে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে উদয়পুর ইংলিশ মিডিয়াম অষ্টমশ্রেণীর ছাত্র বিশাল ত্রিপুরা (১৩) অমর সাগরের পশ্চিমপাড়ের হরিপদ রায়ের বাড়িতে ভাড়া থেকে পড়াশুনা করে৷ আর বাবা তাপস কুমার ত্রিপুরা আর কে পুর থানায় এই মর্মে একটি অভিযোগ করে জানান যে  ঐ এলাকার প্রগতি সংঘ তার ছেলে বিশালকে দুই হাজার টাকা চাঁদার রসিদ ধরিয়ে দেয়৷ এবং বিশাল তা দিতে অপারগ বলে জানায়৷ গতকাল বিশাল সন্ধ্যা পৌঁছে আটটা নাগাদ উদয়পুর শহরে আসার সময় কে বা কারা পেছন থেকে এসে বিশালকে ধরে একটি বস্তায় ঢুকিয়ে পাশের জলাশয়ের জলে ফেলে দেয়৷ বিশাল কোনওক্রমে বস্তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়৷ সমস্ত ঘটনা সে ঘরে এসে জানালো বিশালের বাবা আর কে পুর থানায় অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ যদিও খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে শনাক্ত করতে পারেনি৷ পুলিশ জানিয়েছে তদন্ত চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top