News Flash

  • Home
  • Uncategorized
  • সুদিনের অপেক্ষায় দেশবাসী, জ্বালানির মূল্য বৃদ্ধিতে আমজনতার চোখে জল
Image

সুদিনের অপেক্ষায় দেশবাসী, জ্বালানির মূল্য বৃদ্ধিতে আমজনতার চোখে জল

নয়াদিল্লি ও কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বীতশ্রদ্ধ দেশবাসীর মুখে এখন একটাই প্রশ্ন, ‘সুদিন আসবে কবে? সরকার যে কি করছে, তা বোঝাই মুশকিল।’ কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষুব্ধ দেশবাসীর এখন একটাই দাবি, ‘যত শীঘ্রই সম্ভব পেট্রোল-ডিজেলের দাম কমানো হোক।’ এই পরিস্থিতিতে শুক্রবার ফের বাড়ল জ্বালানির দাম। কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে|পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ২৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২৭ পয়সা বৃদ্ধির পর শুক্রবার সকাল থেকে কলকাতায় লিটারপ্রতি পেট্রোল বিকোচ্ছে ৮৩.১৪ টাকায় এবং ২২ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৫.১৫ টাকা|

শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮১.২৮ টাকা প্রতি লিটার এবং ৭৩.৩০ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৮.৬৭ টাকা প্রতি লিটার এবং ৭৭.৮২ টাকা প্রতি লিটার|পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের| কার্যত বীতশ্রদ্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। শুক্রবার সকালে দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষকে বলতে শোনা গিয়েছে, ‘সুদিন কবে আসবে?’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top