News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আর্থিক সংকট নেই ঃ অর্থমন্ত্রী
Image

রাজ্যে আর্থিক সংকট নেই ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে কোনও আর্থিক সঙ্কট নেই৷ ফলে, সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন-ভাতা মিটিয়ে দিতে কোনও সমস্যা হচ্ছে না৷ রাজ্যের আর্থিক সংকটের বিষয়টি এই ভাবেই উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

সম্প্রতি রাজ্য সরকার বেতন-ভাতা মেটাতে পারছে না কারণ, রাজ্যে আর্থিক সংকট দেখা দিয়েছে৷ বিশেষ করে, জিপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের উপর নয়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই তা সম্পূর্ণ খারিজ করলেন অর্থমন্ত্রী৷ তাঁর কথায়, আর্থিক অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে৷ সরকারী কর্মচারীদের জিপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও বিধি নিষেধ আরোপ করা হয়নি৷ তাছাড়া, ওভার ড্রাফট জনিত সমস্যাও নেই৷ তাঁর মতে, সরকারি কর্মচারীদের বেতন, পেনশন এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও সমস্যা হচ্ছে না৷ আগের মতই সরকারি কর্মচারীরা জিপিএফ থেকে টাকা তুলতে পারছেন৷ ফলে, আর্থিক সঙ্কট রয়েছে তা মনে করার কোনও কারণ নেই, দাবি অর্থমন্ত্রীর৷ তাঁর কথায়, এ সমস্ত বিষয়ে অযথা গুজবে কান দেওয়া সঠিক হবে না৷

এদিন অর্থমন্ত্রী সপ্তম বেতন কমিশন নিয়েও সরকারি কর্মচারী ও পেনশনার্সদের আশ্বস্ত করেছেন৷ তাঁর বক্তব্য, সপ্তম বেতন কমিশন চালু করা ক্ষেত্রে ভার্মা কমিটি রিপোর্টের অপেক্ষা করছে রাজ্য সরকার৷ কিন্তু, ভার্মা কমিটির কাছে প্রচুর দাবি দাওয়া জমা পড়েছে৷ সেই গুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই অতিরিক্ত সময় লাগছে ভার্মা কমিটির৷

এদিন তিনি রাজ্যের আর্থিক অবস্থার জন্য পূর্বতন সরকারকেও একহাত নিয়েছেন৷ তাঁর কথায়, পূর্বতন সরকার বাজেট ঘাটতি ও দেনা সহ ১১ হাজার ৩৫৫ কোটি ৫৩ লক্ষ টাকার বোঝা রেখে গেছে৷ পাশাপাশি তিনি সঠিক সময়ে বিভিন্ন প্রকল্পে টাকা খরচ করেনি পূর্বতন সরকার, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top