News Flash

  • Home
  • Uncategorized
  • মহা ধুমধামে পালিত গণেশ চতুর্থী
Image

মহা ধুমধামে পালিত গণেশ চতুর্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৩ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্য মহা -ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী৷ রাজ্যে এর আগে এত মহাসমারোহে কখনোই সিদ্ধিদাতা বিনায়ক তথা শ্রীশ্রী গণেশের পূজা হতে দেখা যায়নি৷

অন্যান্য বছরের চেয়ে এবার পূজার সংখ্যাও বেশি, আার জাঁকজমকও অভূতপূর্ব৷ অনেকের মতে, সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে এ ক্ষেত্রেও৷ ব্যবসায়ীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে৷ এদিকে রবীন্দ্র ভবন সংলগ্ণ গণপতি সমাজের  উদ্যোগে গণেশ পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি সুষ্ঠুভাবে এই উৎসব সম্পন্ন করা এবং রাজ্যবাসীর কল্যাণের জন্য শ্রীশ্রী গণেশের কাছে প্রার্থনা করেন৷ সমৃদ্ধশালী ত্রিপুরার জন্য শ্রী গণেশের আশীর্বাদ চেয়েছেন তিনি৷

এদিকে গণেশ পূজাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সামাজিকর কর্মসূচিও পালিত হচ্ছে৷ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় জোরকদমে গণেশ পূজা হচ্ছে৷ পরবর্তী তিন দিন তিনটি তিথিতে পূজা ও বিসর্জন অনুষ্ঠিত হবে৷

জানা গেছে, গণেশ পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংস্থায় সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ গণেশ পূজাকে কেন্দ্র করে রামনগর ৪ নম্বরের শেষ মাথায় সপ্তাহব্যাপী সাংসৃকতিক অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে৷ এছাড়া রামনগর ১ এবং ২ নং রাস্তার সংযোগস্থলে প্রতিবছর মতো এবছরও গণেশ পূজা উপলক্ষ্যে বিস্তর আয়োজন করা হয়েছে৷

সেন্ট্রাল রোডের মহেন্দ্র নিবাসের উদ্যোগে শিববাড়ি সংলগ্ণ স্থানে বৃহস্পতিবার সকালে গণেশ পূজায় প্রচুর লোকের সমাগম হয়৷ সন্ধ্যা থেকে শুরু হয়েছে সাংসৃকতিক অনুষ্ঠান৷ এদিকে গণেশ পূজাকে কেন্দ্র করে প্রাক দুর্গোৎসবের আমেজ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top