News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী কংগ্রেস, সিপিএম ও জোট শরিক আইপিএফটির অনুরোধ সত্বেও নতুন নির্ঘন্ট ঘোষণা করলো না কমিশন, পঞ্চায়েত উপনির্বাচনে ৯৪ শতাংশের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বিজেপি
Image

বিরোধী কংগ্রেস, সিপিএম ও জোট শরিক আইপিএফটির অনুরোধ সত্বেও নতুন নির্ঘন্ট ঘোষণা করলো না কমিশন, পঞ্চায়েত উপনির্বাচনে ৯৪ শতাংশের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ সন্ত্রাসের অভিযোগ তুলে শাসক জোট শরিক আইপিএফটি সহ বিরোধী কংগ্রেস ও সিপিএম ত্রিস্তর

রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন দিচ্ছে আইপিএফটি৷ ছবি- নিজস্ব

পঞ্চায়েত উপনির্বাচনে নতুন নির্ঘন্ট ঘোষণার দাবি মানেনি রাজ্য নির্বাচন কমিশন৷ তাই, উপনির্বাচনে ৯৪ শতাংশেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বিজেপি৷

সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েতে ৩২০৭টি শূণ্য আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে বিজেপি৷ কিন্তু, শাসক জোট শরিক আইপিএফটি সহ বিরোধী কংগ্রেস ও সিপিএম সব আসনে প্রার্থী দিতে পারেনি৷ গ্রাম পঞ্চায়েতে শূণ্য আসনের মধ্যে কংগ্রেস ১২০টি, সিপিএম ১১৫টি, আইপিএফটি ৬৩টি এবং নির্দল ৬ টি আসনে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে৷ পঞ্চায়েত সমিতির ১৬১ টি আসনে সবকটিতে বিজেপি প্রার্থী দিতে পেরেছে৷ কিন্তু সিপিএম মাত্র ৮টি, কংগ্রেস ৬টি এবং আইপিএফটি ৬টি আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ জিলা পরিষদেরও ১৮টি শূণ্য আসনের সবকটিতে বিজেপি প্রার্থী দিয়েছে৷ কিন্তু, একটি আসনে সিপিএম ছাড়া বিরোধী কংগ্রেস এবং শাসক জোট শরিক আইপিএফটি কোনও প্রার্থী দিতে পারেনি৷ তাতে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের ৯৬ শতাংশ, পঞ্চায়েতে সমিতির ৯৫ শতাংশ এবং জিলা পরিষদের ৯৪ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছে৷

এই ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনকে ঘিরে বিরোধীরা সহ শাসক জোট শরিক আইপিএফটি সন্ত্রাসের অভিযোগ তুলেছে৷ সিপিএম ও কংগ্রেস মনোনয়ন জমা দেওয়ার অন্তিমদিনে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছিল৷ বুধবার শাসক জোট শরিক আইপিএফটিও যে আসন গুলিতে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি ওই আসনগুলির ভোট পিছিয়ে দেওয়া দাবি জানিয়েছে৷

বৃহস্পতিবার আইপিএফটি সহ সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের ভোটের নতুন নির্ঘন্ট ঘোষণার দাবি জানিয়ে ডেপুটেশন দিয়েছে৷ ডেপুটেশন দেওয়ার পর আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা টেলিফোনে জানিয়েছেন, বিজেপি সমর্থকরা বহু আসনে আইপিএফটি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাঁধা দিয়েছে৷ ফলে, সময়মতো আইপিএফটি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি৷ তাই, রাজ্য নির্বাচন কমিশনের কাছে ভোটের নতুন নির্ঘন্ট ঘোষণার দাবি জানানো হয়েছে৷

কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন বিরোধী সহ শাসক জোট শরিক আইপিএফটির দাবি মানেনি৷ শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের নতুন নির্ঘন্ট ঘোষণা দেওয়ার কোনও পরিকল্পনা নেই কমিশনের৷ স্বাভাবিক ভাবেই নির্দিষ্ট সময়ে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷

গত ৪ সেপ্ঢেম্বর রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েতে শূণ্য আসনে উপনির্র্বচনের বিজ্ঞপ্তি জারি করেছে৷ ৩০ সেপ্ঢেম্বর রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৩ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা হবে৷ সেই মোতাবেক ১১ সেপ্ঢেম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছে৷ ১২ সেপ্ঢেম্বর সমস্ত মনোনয়ন পত্র স্ক্রটিনি করা হয়েছে৷

৪২৫টি গ্রাম পঞ্চায়েতের ৩২০৭ টি শূণ্য আসন, পঞ্চায়েত সমিতির ১৬১টি এবং জিলা পরিষদের ১৮টি শূণ্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই সন্ত্রাসের অভিযোগ উঠেছে৷ শাসক দল বিজেপির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং মনোনয়ন জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা৷ জোট শরিক আইপিএফটিও একই সুরে সুর মিলিয়েছে৷ কিন্তু, উপনির্বাচন নিয়ে নানা অভিযোগ সত্বেও ঘোষিত সময়েই উপনির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন৷ ফলে, শতকরা ৯৪ শতাংশেরও বেশি আসনে জয়ী হচ্ছে বিজেপি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top