News Flash

  • Home
  • Uncategorized
  • কিশত্বরে মিনিবাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫, গুরুতর আহত ১১ জন
Image

কিশত্বরে মিনিবাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫, গুরুতর আহত ১১ জন

জম্মু, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সাত সকালে ভয়াবহ মিনিবাস দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায়| শুক্রবার সকালে কিশত্বর জেলার থাকরাই-এর সন্নিকটে দন্দারন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বেসামাল একটি মিনিবাস| খাদে পড়ে যাওয়া মাত্রই মিনিবাসটি চেনাব নদীর খাতে উল্টে যায়| ‘ভয়ঙ্কর’ মিনিবাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন যাত্রীর, এছাড়াও অন্ততপক্ষে ১১ জন গুরুতর আহত হয়েছেন| তবে, ‘অভিশপ্ত’ ওই মিনিবাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি|

ডিসি (কিশত্বর) এ সিং রাণা জানিয়েছেন, শুক্রবার সকালে কেশওয়ান এলাকা থেকে কিশত্বর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি মিনিবাস| ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৫৫ মিনিট হবে, কিশত্বর জেলার থাকরাই-এর সন্নিকটে দন্দারন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই ওই মিনিবাসটি (রেজিস্ট্রেশন নম্বর জে কে ১৭ ০৬৬২)|খাদে পড়ে যাওয়ার পর মিনিবাসটি চেনাব নদীতে উল্টে যায়| দুর্ঘটনার পরই উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ| মিনিবাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও গুরুতর আহত অবস্থায় অনন্তপক্ষে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল মিনিবাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে|

জম্মু-র ডিভিশনাল কমিশনার সঞ্জীব বর্মা জানিয়েছেন, মিনিবাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে| আহত ১১ জনের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক,তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্ততপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন| কিশত্বর ডেপুটি কমিশনার আংরেজ সিং রাণা জানিয়েছেন, ‘অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৮ জন যাত্রীকে জম্মুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|’ রাণা আরও জানিয়েছেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top