News Flash

  • Home
  • Uncategorized
  • শারদোৎসব, উদ্যোক্তাদের সাথে বৈঠক প্রশাসনের
Image

শারদোৎসব, উদ্যোক্তাদের সাথে বৈঠক প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আজ মুক্তধারা অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং দেওয়ালী উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা কমিটি, ক্লাব এবং প্রতিষ্ঠানের সঙ্গে পূজার আদর্শ আচরণবিধি সম্পর্কিত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়৷ এই সভায় পশ্চিম ত্রিপুরা  জেলার জেলাশাসক ডা সন্দীপ এন মহাত্মে, পশ্চিম জেলপুলিশ সুপার অজিত প্রতাপ সিং সহ আগরতলা পুরনিগম, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, অগ্ণি নির্বাপক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অরুন্ধুতিনগর শান্তি কমিটির সভাপতি ড  যতীন দাস৷ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২১টি পালনীয় আচর বিধি সম্পর্কে লিফলেট তুলে দেওয়া  হয় পূজা কমিটির কাছে৷ সভায় প্রশাসন থেকে ক্লাবগুলিকে স্বচ্ছ ত্রিপুরা, সবুজ ত্রিপুরা, নেশা মুক্ত ত্রিপুরা ইত্যাদি বিষয়গুলির উপর নজর দিয়ে প জা আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top