News Flash

  • Home
  • Uncategorized
  • যুবতীর সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক
Image

যুবতীর সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিধাই থানার পুলিশ৷ ঘটনাটি ঘটেছে হেজামারায়৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, হেজামারা ব্লকের টংবাড়ি এলাকার বাসিন্দা রাহুল দেববর্মা দীর্ঘদিন ধরে একই এলাকার এক যুবতীর সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছিল৷ মেয়েটিকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্কও গড়ে তুলেছিল৷ যার দরুণ মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ এরপর মেয়েটির পরিবার ও এলাকাবাসী যুবক রাহুলকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন৷ তখন রাহুল ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে৷ সমস্ত ঘটনা শোনার পর থানায় অভিযুক্ত রাহুলের নামে এফআইআর দায়ের হয়৷ এদিকে মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত দুই বছর ধরে সে তাদের মেয়ের সাথে প্রতারণা করেছে৷ অবশেষে অভিযুক্ত পলাতক যুবককে পুলিশ সোমবার রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top