News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিইআরটি’র সিলেবাসে রাজ্যে আগামী শিক্ষাবর্ষ শুরু এপ্রিলে
Image

এনসিইআরটি’র সিলেবাসে রাজ্যে আগামী শিক্ষাবর্ষ শুরু এপ্রিলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই এনসিইআরটির সিলেবাস রাজ্যে হুবহু চালু করতে চলেছে রাজ্য সরকার৷ তাই, সারা দেশের সাথে সাযুজ্য রেখে এপ্রিল থেকে শিক্ষাবর্ষ শুরু করা হবে৷ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং নবম ও একাদশ শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষ থেকেই এনসিইআরটির সিলেবাস চালু হচ্ছে৷ দশম এবং দ্বাদশ শ্রেণীতে তার পরের শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটি সিলেবাস চালু হবে৷ চলতি শিক্ষাবর্ষ পুরানো কায়দায় ডিসেম্বর পর্যন্তই থাকবে৷ জানা গেছে, এনসিইআরটির সিলেবাস তৈরির কাজ অনেকটাই সমাপ্ত হয়েছে৷ অষ্টম শ্রেণী পর্যন্ত এনসিইআরটি সিলেবাসে অনুবাদ সমাপ্ত হয়েছে৷ নবম শ্রেণীর সিলেবাসের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হওয়ার পথে৷ পাশাপাশি একাদশ  শ্রেণীর সিলেবাস  তৈরির কাজও শুরু হয়েছে৷

সারা দেশে ২৫টি রাজ্য এবং সকল কেন্দ্র শাসিত অঞ্চলে ইতিমধ্যেই এনসিইআরটির সিলেবাস শুরু হয়ে গেছে৷ কিন্তু, রাজ্যে এতদিন এই সিলেবাস চালু করা হয়নি৷ বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হতেই এনসিইআরটির সিলেবাস রাজ্যেও চালু করার উদ্যোগ নেওয়া হয়৷ সেই মোতাবেক উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করেছিল রাজ্য সরকার৷ এই কমিটি সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে এনসিইআরটির সিলেবাস রাজ্যে চালু করার প্রস্তাব দিয়েছে৷

রাজ্য সরকার মনে করছে, এনসিইআরটির সিলেবাস চালু হলে রাজ্যে পঠন পাঠনের মানোন্নয়ন হবে৷ তাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় অধীক সাফল্য পাওয়া সম্ভব হবে৷ শুধু তাই নয়, জাতীয় স্তরের বৃত্তিমূলক পরীক্ষাগুলিতেও সাফল্য পাওয়া যাবে৷ রাজ্য সরকারের দাবি, দীর্ঘ গবেষণা ও পর্যালোচনাক্রমে এনসিইআরটির সিলেবাস তৈরি করা হয়েছে৷ দেশের সেরা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা নানাভাবে গবেষণার পর এই সিলেবাস চালু করেছে৷ এনসিইআরটির সিলেবাস ইতিমধ্যেই সর্বভারতীয় এবং আন্তর্জাতিক মান্যতা পেয়েছে৷ এই সিলেবাস রাজ্যে চালু করার ক্ষেত্রে রাজ্য সরকার মনে করছে, জাতীয় স্তরে নিট, জয়েন্টএন্ট্রান্স, এআইপিএমপি এবং এইম্সের এন্ট্রান্স পরীক্ষায় এনসিইআরটির সিলেবাসের বিষয়বস্তু অর্ন্তভূক্ত থাকায় রাজ্যের ছাত্র ছাত্রীদের সুবিধা হবে৷ রাজ্য সরকারের আরো দাবি, এই সিলেবাস চালু হলে রাজ্যের শিক্ষাব্যবস্থার সঠিক মূল্যায়ন হবে৷ কারণ, ন্যাশন্যাল এচিভমেন্ট সার্ভে এই সিলেবাসকে ভিত্তি করে হয়ে থাকে৷ তাছাড়া, ছাত্র ছাত্রীদের পরীক্ষায় অধীক নম্বর পেতেও এনসিইআরটির সিলেবাস খুবই সহায়ক হবে৷ কারণ, এই সিলেবাসে খুবই সহজ ভাষায় বিভিন্ন বিষয় বোঝানো হয়৷ তাতে পরীক্ষার প্রস্তুতি নিতে ছাত্র ছাত্রীদের সময় বাঁচবে৷

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে ছাত্র ছাত্রীদের বাড়তি যত্ন নিতে সময় পাওয়া যাবে৷ কারণ, চলতি শিক্ষাবর্ষ ডিসেম্বরে সমাপ্ত হচ্ছে৷ ফলে, এপ্রিলে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে তিন মাস সময় পাওয়া যাবে৷ ওই সময়ে দুর্বল ছাত্র ছাত্রীদের বিশেষ যত্ন নেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার৷ তাদের বিজ্ঞান এবং অংক বিষয়ে আলাদা কোচিং দেওয়া হবে৷ পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের ওই সময়ের মধ্যে এনসিইআরটির সিলেবাস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top