News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত উপ-নির্বাচনের মনোনয়নপত্র পেশ
Image

রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত উপ-নির্বাচনের মনোনয়নপত্র পেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর, (হি.স) : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত উপ-নির্বাচনের জন্য রাজ্যজুড়ে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রধান বিরোধী বামেরা কোনও মনোনয়নপত্র জমা দেয়নি। ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের মোট ছয়টি গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে কংগ্রেস।
জানা গেছে, রাজনগর ব্লকে ১২৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। তাছাড়া রাঙামুড়ায় ১০টি আসনের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন প্রার্থী। যশমুড়া পঞ্চায়েতে ১১টি আসনে ভোট হবে। এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খোয়াই ব্লকের অধীন ২৫টি গ্রাম পঞ্চায়েতের ২৪৭ আসনের মধ্যে ২৩৫টি আসনে উপ-নির্বাচন হবে। জানা গেছে, সোমবার মনোনয়নপত্র জমা দেবে বিজেপি। এদিনই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের শূন্য আসনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top