News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচন ঃ অভিনব রণকৌশল
Image

উপনির্বাচন ঃ অভিনব রণকৌশল

সায়ন্তক চৌধুরী

‘আমরা তোমাদের ভাতে মারবো, পানিতে মারবো৷ তোমরা ব্যারাকে বসে থাকো৷ আমরা তোমাদেরকে কিছু করবো না৷ কিন্তু, সাবধান’৷ মনে পড়ে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণের এই অংশটুকু৷ ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে পাক সেনাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু এমনই মন্তব্য করেছিলেন৷

আজ বাংলাদেশ স্বাধীন হবার ৪৭ বছর পর বঙ্গবন্ধুর সেই ভাষণের উল্লেখিত অংশটুকু মনে পড়ে গেল৷ কার্যকারণ ছাড়া কোনও ঘটনা ঘটে না৷ তাই এমন মনে পড়ার পেছনেও একটা কারণ নিশ্চয় রয়েছে৷ আর সেই কারণটি হল রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচন৷ রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন৷ মনোনয়ন পত্র নেয়া এবং জমা দেবার দিনও নির্ধারণ হয়েছে৷ এ উপনির্বাচন ঘিরে রাজ্যস্তরেও একটা নির্বাচনি হাওয়া অল্প বিস্তর বইছে৷ নির্বাচনে শাসক দল যে অংশ নেবে তা বলার অপেক্ষা রাখে না৷ তবে অপেক্ষার শেষ থাকে না বিরোধী দলগুলির ক্ষেত্রে৷ রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে প্রধান হল সিপিএম এবং দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস৷ ইতিমধ্যে এ দুই দল প্রার্থী দেবার কথা বলেছে৷ তবে ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচনে তাদের তাদের পক্ষে সব আসনে প্রার্থী দেয়া সম্ভব হবে কী না তাও ভাববার বিষয়৷ তবে সব আসনে না হলেও তারা যে নির্বাচনে লড়তে চাইছেন তা কিন্তু অস্বীকার করা যাবে না৷ কিন্তু, লড়ার পরিবেশ কতটুকু রয়েছে? বিষয়টি প্রশ্ণের মুখে পড়লেও পরিস্থিতি কিন্তু বিরূপ বলে মনে হচ্ছে৷ আপাত দৃষ্টিতে সবই শান্ত পরিবেশ৷ কিন্তু, ভেতরে ভেতরে তৈরী হয়েছে অশান্ত পরিবেশ৷

এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধুর ভাষণের উপরের অংশটুকু মনে পড়ে গেল৷ সেই অংশটুকু একটু রদবদল করে বলা যেতে পারে যে, তোমাদেরকে হাতে মারবো না৷ কৌশলে মারবো৷ তোমরা আমাদের ভাই৷ ঘরে বসে থাকো৷ ব্লকে আসার চেষ্টা করো না৷ এলে ভালে হবে না৷ মান সম্মান নিয়ে থাকো৷ কেউ তোমাদেরকে কিছু করবে না৷ সত্য বটে রাজ্যের বিভিন্ন ব্লকের চিত্রটা এমনই৷ বিরোধী দলের কর্মীরা ভয়ে ব্লকের ধারে কাছে ঘেঁষতে চাইছে না৷ মনোনয়ন পত্র জমা দেয়াতো দূরের কথা৷ ব্লক অফিসের ত্রি সীমানায় তাদেরকে দেখলে এক শ্রেণীর যুবক ক্ষেপে উঠছে৷ অকথ্য ভাষায় গালাগালি করছে৷ তাদের আপরাধ, কেন তারা নির্বাচনে অংশ নিতে চাইছে৷

বলা যেতে পারে অধিকাংশ ব্লক অফিসের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল যুবক পালা করে বসে থাকে৷ গল্প গুজব করে৷ আর নজর থাকে বিরোধী দলের কাউকে আশে পাশের দেখা যাচ্ছে কী না সেই দিকে৷ দেখলে তারা ঘেরাওয়ের মুখে পড়ে যাচ্ছে৷ নানা প্রশ্ণবানে জর্জরিত হচ্ছে৷ মানে মানে কেটে পড়ার জন্য প্রচ্ছন্ন ধমক দিচ্ছে৷ ফলশ্রুতিতে পেশী শক্তির কাছে তারা হেরে যাচ্ছে৷ পুরো বিষয়টি কিন্তু অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঘটছে৷ তাই থানা পুলিশের ঝামেলা নেই৷ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে উচ্ছৃঙ্খল কর্মকান্ডের ঘটনা ঘটছে৷ কিন্তু, উচ্ছৃঙ্খলতার চিহ্ণ নেই৷ আছে কৌশল অবলম্বন৷ এমন কৌশলে সাপও মরলো কিন্তু লাঠি ভাঙ্গলো না৷ কি চমৎকার নির্বাচনি রণ কৌশল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top