News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট বয়কট প্রসঙ্গে পাল্টা ফারুক আব্দুল্লার নিন্দায় মুখর রাম মাধব
Image

ভোট বয়কট প্রসঙ্গে পাল্টা ফারুক আব্দুল্লার নিন্দায় মুখর রাম মাধব

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লার নিন্দায় মুখর হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতি করছেন আব্দুল্লা বলে জানিয়েছেন তিনি।
রবিবার রাম মাধব বলেন, ‘জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত এবং স্থানীয় পৌরসভার নির্বাচনের আগে দলীয় স্বার্থে রাজনীতি করছে আব্দুল্লা। রাজ্যবাসী নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক তা চান না কাশ্মীরের এই নেতা।’
উল্লেখনীয়, গত শনিবার ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা স্পষ্ট করে দিয়েছেন ৩৫এ এবং ৩৭০ ধারা নিয়ে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র স্পষ্ট অবস্থান নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট বয়কট করবে ন্যাশনাল কনফারেন্স। পঞ্চায়েতের পাশাপাশি লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও আগামী দিনে এমন সিদ্ধান্ত নিতে পারে তার দল। এদিন রাম মাধব আরও বলেন, ফারুক আব্দুল্লা কোনওদিন উপত্যকায় গণতন্ত্রকে শক্তিশালী করতে উদ্যোগ নেননি। যখন সেই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন তা বানচাল করতে উঠে পড়ে লেগেছেন তিনি। ৩৫এ ধারার জন্য তিনি যদি পঞ্চায়েত নির্বাচন বয়কটই করবেন তবে কেন কার্গিল নির্বাচনে তার দল লড়ল?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top