News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গল থেকে উদ্ধার বিবস্ত্র গৃহবধূ, পণের জন্য নির্যাতনের অভিযোগ
Image

জঙ্গল থেকে উদ্ধার বিবস্ত্র গৃহবধূ, পণের জন্য নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নারী নির্যাতন প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিনই রাজ্যে কোথাও না কোথাও গৃহবধূরা শ্বশুরবাড়িতে নির্যাতিতা, নিপীড়িত, লাঞ্ছিত হচ্ছেন৷ অনেক সময় আত্মহত্যা কিংবা মেরে ফেলার ঘটনাও ঘটছে৷ এমনই এক ঘটনা ঘটেছে শ্রীনগর থানাধীন জারুলবাচাই এলাকায়৷ জানা গেছে, সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল বক্সনগরের বুল্টি আক্তারের সাথে জারুলবাচাইয়ের এরশাদ মিয়ার সাথে৷ প্রথম অবস্থায় সব কিছু ঠিকঠাক চলল্যে কিছুদিন পর থেকে শুরু হয় বুল্টির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন৷ অভিযোগ, স্বামী, জা এবং শাশুড়ি মিলিতভাবে বুল্টির উপর অত্যাচার করতো৷

অভিযোগ, পণের জন্য বুল্টির উপর অত্যাচার করতো তারা৷ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বুল্টির ওপর চাপ দিত বুল্টির শ্বশুর বাড়ির লোকেরা৷ প্রতিদিনের মতো শুক্রবারও বুল্টির উপর অত্যাচার করেছিল স্বামী, শাশুড়ি এবং জা৷ এদিন অত্যাচারের পরিমাণ এতটাই বেশি ছিল যে বুল্টি অচৈতন্য হয়ে পড়েছিল৷ ধারণা করা হচ্ছে বুল্টির শ্বশুরবাড়ির লোকেরা তাকে বিবস্ত্র করে বাড়ির পাশের জঙ্গলে ফেলে দিয়ে যায়৷ কারণ শনিবার প্রতিবেশীরা যখন তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে তাকে উদ্ধার করে তখন বুল্টির শরীরে জামাকাপড় ছিল না জানান প্রতিবেশীরা৷ তাদের ধারণা, বুল্টির উপর শারীরিক নির্যাতন করে তাকে জঙ্গলে ফেলে রাখে তার শ্বশুরবাড়ির লোকেরা৷ পরে বুল্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে জি বি হাসপাতালে৷ এদিকে, বুল্টির বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেছেন, পণের জন্য বুল্টির শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর নির্যাতন করেছে৷ বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top