নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ সেপ্ঢেম্বর৷৷ দিনদুপুরে টাকা ছিনতাই বন্ধন ব্যাঙ্কের কর্মীর কাছ থেকে৷ ঘটনা কিল্লা থানাধীন জলেফাবাড়ি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, বাগমা বন্ধন ব্যাঙ্কের কর্মী বাবুল পাল (২৬) জলেফায় একটি গ্রুপ থেকে কাজ সেরে বাগমায় ব্যাঙ্কে যাওয়ার পথে জলেফাবাড়ীর একটি রাবার বাগান এলাকায় আসার পর তিন যুবক হেলমেট পরে একটি বাইক নিয়ে তার পথ আগলে দাঁড়ায়৷ এবং টাকার ব্যাগ তাদের হাতে দেওয়ার জন্য বলে৷ ব্যাঙ্ক কর্মী টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় তার মাথায় লাঠি দিয়ে অঘাত করে একটি সোয়াইপ মেশিন এবং ৫১, ৮৮০ টাকা নিয়ে পালিয়ে যায়৷ সমস্ত ঘটনা জানিয়ে ব্যাঙ্ক মেনেজোর কিল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ কিল্লা থানার ওসি বিশ্বজিত দেববর্মা ঘটনাস্থলে ছুটে যায় এবং ব্যাগ ও সোয়াইপ মেশিনটি উদ্ধার করে রাবার বাগান থেকে৷ কিন্তু, টাকার হদিশ পায়নি৷ তিনি জানান, খুব শীঘ্রই ঘটনার কিনারা করা যাবে৷


















