News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে মুদির দোকানে উদ্ধার বোমা, রহস্য ভেদে ব্যর্থ পুলিশ
Image

বক্সনগরে মুদির দোকানে উদ্ধার বোমা, রহস্য ভেদে ব্যর্থ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৮ সেপ্ঢেম্বর৷৷ বক্সনগরের এক মুদির দোকান থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ৷ অল্পের জন্য রক্ষা পেয়েছে সমগ্র এলাকা৷ শনিবার সকালে বক্সনগর কলসীমুড়া বাজারে জনৈক জমিস উদ্দিনের মুদির দোকানে এই তাজা বোমা পাওয়া যায়৷ একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে বোমাটি উদ্ধার করে পুলিশ৷ জানা গিয়েছে, তাঁর দোকানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় মালিকের৷ সাথে সাথে দোকানের মালিক পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ ব্যাগটি খুলে দেখে ব্যাগের ভিতরে একটি বোমা৷ যদিও কোনও অঘটন ঘটেনি৷ পুলিশ সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রমণকারী টিমকে খবর দেয়৷ তাঁরা এসে বোমাকে নিষ্ক্রিয় করেন৷ কী করে এই বোমা দোকানে এল, কারা এর সাথে জড়িত বিভিন্ন প্রশ্ণের উত্তর খোঁজতে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে৷ তবে অল্পের জন্য বক্সনগর কলসীমুড়া বাজার এলাকার বাসিন্দারা প্রাণে রক্ষা পেয়েছেন বলে স্বস্তি বোধ করছেন স্থানীয় মানুষ৷ বোমাটি যথেষ্ট শক্তিশালী ছিল বলে পুলিশ জানিয়েছে৷ বিস্ফোরণ হলে অনেক প্রাণহানি হত বলে পুলিশের ধারণা৷ এদিকে এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন৷ বোমার খবর শুনেই মানুষ যে যার দিকে ছোটাছুটি করতে থাকেন৷ যদিও পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top