News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিন যুবক
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর/ বিশালগড়, ৮ সেপ্ঢেম্বর৷৷ শনিবার দুপুর দুইটা নাগাদ কমলাসাগর নতুন কলোনী এলাকায় একটি বাইক বিদ্যুতের খঁুটির সাথে ধাক্কা লাগে৷ জানা গিয়েছে, দেবীপুর পঞ্চায়েত এলাকার তিন যুবক একটি বাইকে চেপে দ্রুতগতিতে যাওয়ার পথে দূর্ঘটনাগ্রস্থ হয়৷ বাইক থেকে ছিটকে পড়ে তিন যুবক৷ এদের মধ্যে গুরুতর আহত হয় সঞ্জিত রায়, আতস দেববর্মা ও সুশান্ত দেববর্মা৷ তাদের মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে হাপানিয়াস্থিত টিএমসিতে রেফার করা হয়৷ ঘটনাস্থলে পৌঁছে মধুপুর থানার পুলিশ৷ সেখান থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ স্থানীয়দের বক্তব্য এলাকার অনেক যুবক দ্রুতগতিতে বাইক চালায়৷ যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ তাই প্রশাসনের কাছে দাবি করছে সংশ্লিষ্ট এলাকায় পুলিশী টহল যাতে বাড়ানো হয়৷

এদিকে, বিশালগড়ের মুড়াবাড়ির মুন্সিপাড়া এলাকায় টিআর-০১- এডব্লিও- ০৭৬২ নম্বরের একটি ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির শৌচালয়ের দেওয়ালে আঘাত করে৷ তাতে গাড়ির চালক ভূপেন দেববর্মা গুরুতর আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ গাড়িটি আটক করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top