News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় ওডিশার আদিবাসী কিশোরের
Image

আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় ওডিশার আদিবাসী কিশোরের

ভুবনেশ্বর, ৯ সেপ্টম্বর (হি.স.): মাওবাদী প্রভাবিত জেলা ওডিশার মালকানগিরি থেকে উঠে এসে বিশ্বমঞ্চে খো খোতে সোনা জয় অজয় মান্ধ্রা।
পয়ালা সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক খো খো প্রতিযোগিতায় ভারতীয় দলে নিজের যোগ্যতা মাধ্যমে জায়গা করে নিয়ে ছিল ওডিশার এই যুবক। ফাইনালে আয়োজক ইংল্যান্ডকে হারায় ভারত। জয়লাভে পর অজয় জানিয়েছেন, সোনা জয়ের পর এক সুন্দর অনুভূতি হচ্ছে।
উল্লেখনীয় মাওবাদী অধ্যুষিত মালকানগিরির বোণ্ডা উপজাতির সম্প্রদায়ের এই যুবক জয়লাভের পর নিজের বাবা ও মাকে ধন্যবাদ দিয়েছে। অজয় বাবা মা পেশায় দিনমজুর। অজয় বলেন, আমার কঠোর পরিশ্রমের পাশাপাশি আমার পরিবারের লোকজন আমার পাশে সব রকম সাহায্য নিয়ে দাঁড়িয়েছিল। আমার এই সাফল্যে তারাও খুবই খুশি। আমি চাই আমার সম্প্রদায় থেকে আরও বেশি তরুণেরা উঠে আসুক এবং দেশকে গৌরবান্বিত করুক।
অজয়ের এই সাফল্যে খুশি হয়ে বিজু জনতা দলের সাংসদ এবং কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স-এর প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত জানিয়েছেন, গোটা ওডিশা জুড়ে বিশেষ করে আদিবাসীদের মধ্যে এমন অনেক প্রতিভা রয়েছে। এই প্রতিভাগুলিকে বিকোশিত করার জন্য যথাযথ সুযোগ-সুবিধার দরকার। এই সংস্থার মাধ্যমে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় কিশোর-কিশোরীদের। পাশাপাশি খেলাধূলোকে যথাযোগ্য ভাবে গুরুত্ব দেওয়া হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top