News Flash

  • Home
  • Uncategorized
  • যশবন্ত সিনহাকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান কেজরিওয়ালের
Image

যশবন্ত সিনহাকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান কেজরিওয়ালের

নয়ডা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যশবন্ত সিনহাকে উদ্দেশ্য করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি নির্বাচনে না লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি। কিন্তু আপনার মতো ভাল মানুষ যদি পিছিয়ে আসেন তবে কে দাঁড়াবে। তাই জনগণের দাবি হচ্ছে আপনি পুনরায় নির্বাচন লড়ুন।
শনিবার জন অধিকার র‍্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই নেতা বলেন টিভিতে বসা কিছু লোক নিজেকে নেতা হিসেবে ভাবছেন। মানুষকে তারা বোকা ভেবেছেন। কিন্তু মানুষ আর এইসব বরদাস্ত করবে না। দোষীদের যোগ্য জবাব মানুষ পরবর্তী নির্বাচনে দেবে।
উল্লেখ্য, মোদী সরকারের একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হয়েছে যশবন্ত সিনহা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top