News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হুরিয়ত নেতার, আততায়ীর খোঁজে চলছে অভিযান
Image

বারামুল্লায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হুরিয়ত নেতার, আততায়ীর খোঁজে চলছে অভিযান

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন হুরিয়ত (জি) নেতা হাকিম-উল-রেহমান সুলতানি| বারামুল্লা জেলার সোপোরের রেশিপোরা বোমাই এলাকার ঘটনা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার বারামুল্লা জেলার সোপোরের রেশিপোরা বোমাই এলাকায় হুরিয়ত (জি) নেতা হাকিম-উল-রেহমান সুলতানিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ| আততায়ী হামলায় গুরুতর জখম হন ওই হুরিয়ত নেতা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|
পুলিশ সূত্রের খবর, শনিবার রেশিপোরা বোমাই এলাকায় নিজ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন মৌলবী নিজামউদ্দিন-এর ছেলে হুরিয়ত (জি) নেতা হাকিম-উল-রেহমান-সুলতানি| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সোপোরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| বন্দুকবাজের হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, যদিও ওই আততায়ীর কোনও খোঁজ পাওয়া যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top