News Flash

  • Home
  • Uncategorized
  • একত্রিত ও সমাজ হিসেবে কাজ করুন, তবেই উন্নীত হবে হিন্দু সমাজ : মোহন ভাগবত
Image

একত্রিত ও সমাজ হিসেবে কাজ করুন, তবেই উন্নীত হবে হিন্দু সমাজ : মোহন ভাগবত

শিকাগো, ৮ সেপ্টেম্বর (হি.স.): ‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা…’, ১২৫ বছর আগে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের সভাকক্ষে এমনই সম্ভাষণ করেছিলেন স্বামী বিবেকানন্দ| স্বামী বিবেকানন্দের সম্ভাষণের ১২৫ তম পূর্তি উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় আয়োজিত হয়েছে দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলন| ওয়ার্ল্ড হিন্দু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মহাসভা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত| প্রদীপ প্রজ্বলন করে দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে সম্ভাষণ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে সভাকক্ষ| দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলন-এ আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতের বার্তা, ‘একসঙ্গে এগিয়ে আসুন, পার্থক্য সত্ত্বেও একত্রিত সমাজ হিসেবে কাজ করুন| তবেই, উন্নীত হবে হিন্দু সমাজ|’ প্রায় ২,৫০০ শ্রোতাদের সামনে আরএসএস প্রধান মোহন ভাগবত ইংরেজিতে বলেছেন, ‘আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে কোনও কিছুই সম্ভব নয়|….হাজার হাজার বছর ধরে আমরা কেন কষ্ট পাচ্ছি? আমাদের কাছে সবকিছু ছিল এবং আমরা সবকিছুই জানতাম| আসলে আমরা যা জানতাম, তা অনুশীলন করতে ভুলে গিয়েছি| আমরা একসঙ্গে কাজ করতেও ভুলে গিয়েছি|’ দলগত প্রচেষ্টার আহ্বাণ জানিয়ে আরএসএস প্রধান বলেছেন, ‘একত্রিত, সমাজ হিসেবে কাজ করলেই প্রগতি ও উন্নতি হবে হিন্দু সমাজের| কিছু সংগঠন এবং দল-এর প্রচেষ্টাই যথেষ্ট নয়|’
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত ছাড়াও ওয়ার্ল্ড হিন্দু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মহাসভায় অংশগ্রহণ করবেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও| তাছাড়া আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর এবং বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামাও দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল| কিন্তু, ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর| আবার শারীরিক অসুস্থতা জনিত কারণে শিকাগো পৌঁছতে পারেননি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা| তবে, ভিডিও মারফত বার্তা পাঠিয়েছেন শ্রী শ্রী রবিশঙঅকর এবং বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা| ভিডিও বার্তায় দলাই লামা জানিয়েছেন, অসুস্থতার কারণে দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি তিনি| পাশাপাশি দলাই লামা আশাপ্রকাশ করেছেন, বিশ্ব হিন্দু সম্মেলন সামগ্রিক ভাবে সফল হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top