News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন লোকসভা নির্বাচনে ২০১৪ থেকে বেশি আসন পাবে বিজেপি : অমিত শাহ
Image

আসন্ন লোকসভা নির্বাচনে ২০১৪ থেকে বেশি আসন পাবে বিজেপি : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে ২০১৪ থেকে বেশি আসন পাবে বিজেপি | শনিবার দলীয় বৈঠকে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ | এই বৈঠকে ‘অজেয় বিজেপি’ স্লোগান গৃহীত হয়েছে।
শনিবার দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দুই দিনের জাতীয় কার্যকরী সমিতির বৈঠক| তার আগে এদিন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন | সেখানেই তিনি দাবি করেন, ২০১৯ সালের ভোটে বিজেপি ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।
বিজেপি সভাপতি অমিত শাহের পৌরহিত্যে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ‘অজেয় বিজেপি’ স্লোগান গৃহীত হয়েছে। বৈঠকে হাজির ছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যরা, দলের প্রতিটি রাজ্য শাখার সভাপতিরাও। সূত্রের খবর, সেখানে আলোচনার পর ঠিক হয়েছে যে, ২০১৪-য় বিজেপি একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, যা দেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে প্রথম ঘটনা ছিল। কিন্তু ২০১৯-এর আসন্ন সাধারণ নির্বাচনে আরও বড় জয় চাই। আরও বেশি আসন জিতে কেন্দ্রে দলকে ক্ষমতায় ফের বসাতে হবে। ২০১৪-র তুলনায় বেশি আসন জিতে ক্ষমতায় প্রত্যাবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি।
লোকসভা ভোটের আর বাকী মাত্র ৮ মাস। তার আগেই রণকৌশল চূড়ান্ত করে পরপর কয়েকটি বিধানসভা ভোটের পর লোকসভার ময়দানে নেমে পড়বে বিজেপি। প্রচারে কেন্দ্রের সাফল্য ও নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথা সর্বাগ্রে থাকবে। তার আগে আসন্ন পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি যাতে জয় পায় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে ভোট তো বটেই পাশাপাশি তেলাঙ্গানার ভোট নিয়েও অতিরিক্ত জোর দেওয়া হয়েছে বৈঠকে ।
উল্লেখ্য, দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠক চলবে শনিবার এবং রবিবার, | আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দু’দিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব| প্রসঙ্গত, এই বৈঠকে তেলের বর্ধিত দাম নিয়ে সারা দেশে অসন্তোষকে কীভাবে বিজেপি মোকাবিলা করবে তা নিয়েও আলোচনা হবে। যে হারে দাম বাড়ছে তাতে বিজেপি তথা কেন্দ্র সম্পর্কে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। আসন্ন ভোটের আগে তা কোনওভাবেই কাম্য নয় বিজেপির কাছে।
শনিবার সকালে প্রদীপ প্রজ্বলন করে বৈঠকের শুভারম্ভ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| এদিনের সভা শুরু হবে দলের সর্বভারতীয় সভাপতির ভাষণে | আর আগামীকাল এই সভা শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top