News Flash

Image

হেরোইন-সহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ উজান অভয়নগরের এলাকাবাসীর তৎপরতায় হেরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে৷ উজান অভয়নগর এলাকার নেতাজি ক্লাবের সদস্যরা হেরোইন-সহ তাকে আটক করে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন৷

জানা গেছে, পুলিশ আটক যুবকের কাছ থেকে ১৮ কৌটো হেরোইন উদ্ধার করেছে৷ ধৃত যুবকের নাম রুবেনসন দেববর্মা ৷ এদিকে পূর্ব থানার ওসি দেবাশিস সাহা জানিয়েছেন, সম্প্রতি নেশা কারবারি অভিজিৎ ঘোষকে গ্রেপ্তারের পর পুলিশ জনসাধারণের কাছে দাবি জানিয়েছিলেন সাধারণ মানুষ যেন নেশাকারবারীদের বিরুদ্ধে অভিযান জারি রাখে৷

সেই মোতাবেক অভয়নগর এলাকার সাধারণ মানুষ অভিযান জারি রেখেছে৷ অবশেষে সাফল্য আসে৷ ১৮ কৌটা হেরোইন সহ রুবেনসন নামের এক যুবককে আটক করেছেন অভয়নগর এলাকার সাধারণ মানুষ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top